বাংলাদেশে নতুন পরিচয় ‘সার্কেল’ নিয়ে যাত্রা শুরু করেছে এয়ারটেল। তরুণ প্রজন্মকে কেন্দ্র করে নতুন এই পরিচয়ে উন্নত অফার, ডিজিটাল সুবিধা ও ভবিষ্যতের নতুন অভিজ্ঞতা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে বর্তমান গ্রাহকদের ব্যবহৃত ০১৬ নম্বর, এমএফএস ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, লেনদেন ও ব্যক্তিগত তথ্য আগের মতোই সচল ও নিরাপদ থাকবে।
একসময় বন্ধুত্ব মানে ছিল পরিচিত মানুষের সঙ্গে সম্পর্ক। এখন বন্ধুত্বের অর্থ অনেকের কাছে এমন মানুষকে খুঁজে পাওয়া, যারা সত্যিকার অর্থে একে অপরকে বোঝে। যারা মনের সঙ্গে তাল মেলায়, নীরবতাও বুঝতে পারে, সাফল্যে আনন্দিত হয়, প্রয়োজনে ভুল ধরিয়ে দেয় এবং কঠিন সময়েও পাশে থাকে। বন্ধুত্বের এই ধারণাকে কেন্দ্র করেই বাংলাদেশে এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’-এর যাত্রা শুরু হয়েছে।
বছরের পর বছর এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। কল ও মেসেজের বাইরে তরুণদের গল্প, গান, আড্ডা, বন্ধুত্ব এবং নিজেদের গড়ে তোলা সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এয়ারটেল। সময়ের সঙ্গে তরুণদের পরিবর্তনের ধারাবাহিকতায় এয়ারটেলও তাদের সঙ্গে পরিবর্তিত হয়েছে।
সার্কেলে কী নতুন থাকছে
বাংলাদেশের ‘অলওয়েজ-অন’ তরুণ প্রজন্মের জন্য সার্কেলের মাধ্যমে উন্নত অফার, আরও শক্তিশালী ডিজিটাল সুবিধা এবং ভবিষ্যতের নতুন অভিজ্ঞতা দেওয়ার কথা জানিয়েছে এয়ারটেল।
তবে গ্রাহকেরা এতদিন যেসব কানেকশন ও সেবা ব্যবহার করে আসছেন, সেগুলো আগের মতোই থাকবে। বর্তমান গ্রাহকদের জন্য পরিবর্তনটি সহজ ও নিরবচ্ছিন্ন রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গ্রাহকদের পরিচিত ০১৬ নম্বর অপরিবর্তিত থাকবে। একই সঙ্গে এমএফএস ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, লেনদেন ও ব্যক্তিগত তথ্য আগের মতোই নিরাপদ ও সচল থাকবে।
অ্যাপ আপডেট করলেই সক্রিয় হয়ে যাবে ‘My Cirkle App’। বর্তমানে ব্যবহৃত ডিজিটাল সেবাগুলোও কোনো বাধা ছাড়াই আগের মতো সচল থাকবে।
বদল নাম ও পরিচয়ে, নয় সম্পর্কের অনুভূতিতে
এয়ারটেলের নতুন এই পরিচয়ে মূল পরিবর্তনটি নাম ও পরিচয়ে। গ্রাহকদের সঙ্গে সম্পর্কের অনুভূতিতে পরিবর্তন আসবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
যারা একে অপরকে বোঝে, পাশে থাকে এবং নিজেদের মতো করে থাকতে পারে, তাদের ঘিরেই সার্কেলের কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।
এয়ারটেলের ভাষ্য, গ্রাহকদের আরও কাছে এনে সেই কানেকশনকে ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়াই সার্কেলের লক্ষ্য। এর প্রতিশ্রুতি হলো—‘রিয়েল কানেকশন সবসময় অন’।

