বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি হলেন আবু সাঈদ মো. রওশানুল হক

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ৮ অক্টোবর ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনের পর পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগ দিয়েছেন আবু সাঈদ মো. রওশানুল হক। বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের বৃহত্তম বিশেষায়িত ব্যাংক।

দীর্ঘ ২৮ বছরের বেশি সময়ের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি খাতটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত দায়িত্ব পালন করেছেন। পদোন্নতির আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে প্রশাসন মহাবিভাগ, পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগ, আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগ এবং প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

রওশানুল হক ১৯৯৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। এ ছাড়া প্রাইম ব্যাংক পিএলসি ও বেসিক ব্যাংক পিএলসিতে বিভিন্ন মেয়াদে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বেসিক ব্যাংকে দীর্ঘ ২১ বছরের কর্মজীবনে তিনি শাখা ব্যবস্থাপক, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) ও ইনোভেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ব্যাংকটির প্রধান কার্যালয়ের বিভিন্ন মহাবিভাগের প্রধান এবং সার্কেল প্রধান হিসেবেও কাজ করেছেন।

শিক্ষাজীবনে আবু সাঈদ মো. রওশানুল হক বরিশাল ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ডেটা সায়েন্স ও মেশিন লার্নিং বিষয়ে পিএইচডি গবেষণা করছেন। এ ছাড়া ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করেছেন। সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট সনদের পাশাপাশি ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার নিরাপত্তা বিষয়ে দেশে-বিদেশে একাধিক প্রশিক্ষণ ও ডিগ্রি অর্জন করেছেন।

আন্তর্জাতিক পর্যায়ে সামাজিক ব্যাংকিং, কৃষি অর্থায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি যুক্তরাজ্য, শেঞ্জেনভুক্ত একাধিক দেশ, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিশ্বের ১৫টির বেশি দেশ ভ্রমণ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।