বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নাটুয়াবাড়িতে ভেজাল সন্দেশ কারখানা, আলম খানকে ৫০ হাজার টাকা জরিমানা

দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নাটুয়াবাড়ি এলাকায় আলম খানের বসতবাড়িতে অবৈধভাবে গড়ে তোলা সন্দেশ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, নাটুয়াবাড়ির আলম খানের বসতবাড়িতে দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সন্দেশ তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সন্দেশ তৈরির বিপুল পরিমাণ উপকরণ – চিনি, ডালডা, নিম্নমানের রঙ ও ফ্লেভার জব্দ করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আলম খানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।