বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গিয়াস উদ্দিন সরকার
অক্টোবর ১৩, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭০,পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা মোঃ আলী আছগার।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার ওসি মোঃ সাকিউল আজম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটির প্রতিপাদ্য ছিল “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”। কর্মসূচিতে সচেতনতামূলক র‍্যালি ও অগ্নিনির্বাপণ মহড়ার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ এবং অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
১৩ অক্টোবর ২০২৬

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।