বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সমৃদ্ধির পথে অগ্রযাত্রা: মার্কেন্টাইল ব্যাংকের বহুমুখী উদ্যোগ

বিশেষ প্রতিনিধি, ডা. সিনথিয়া জামান
অক্টোবর ১৩, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ব্যাংকটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ সহায়তা, কৃষিঋণ বিতরণ, নারী উদ্যোক্তাদের অর্থায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি, পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় যোগ্য উদ্যোক্তাদের ঋণসুবিধা প্রদান, সিএমএসএমই খাতের উন্নয়ন, পরিবেশবান্ধব বিনিয়োগ উৎসাহিতকরণ এবং গ্রাহকদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকটি ঋণ বিতরণে স্বচ্ছতা, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ এবং নিয়মিত তদারকির মাধ্যমে কর্মসূচির লক্ষ্য অর্জনে কাজ করছে। এসব উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সহায়ক।

তারই বাস্তবতায় বাংলাদেশ ব্যাংকের “উদ্যোগ” কার্যক্রমের উপর দৈনিক পত্রিকার পাতার বিশেষ প্রতিনিধি ডা. সিনথিয়া জামান মুখোমুখি হয়েছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর সাথে।

পত্রিকার পাতা : আপনার ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের “উদ্যোগ” কার্যক্রম বাস্তবায়নের মূল লক্ষ্য কী?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: আমাদের নিজস্ব অর্থায়ন পরিকল্পনাতেই তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের বিষয়টি গুরুত্ব দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের এই কাজকে আরো গতিশীল করতে পারব।

পত্রিকার পাতা : আপনার ব্যাংক কতজন তরুণ উদ্যোক্তাকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করেছে?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: প্রথম পর্যায়ে মানিকগঞ্জের হরিরামপুর এবং নওগাঁ জেলার পোরশা, শীশাহাট, নজিপুর এবং নওগাঁ সদর এই পাঁচটি থানায় আমরা লিড ব্যাংক হিসেবে কাজ করছি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রতিটি থানা থেকেই ১০ জনকে অর্থায়নের পরিকল্পনা রয়েছে।

পত্রিকার পাতা : একজন উদ্যোক্তা আপনার ব্যাংকের মাধ্যমে “উদ্যোগ” কর্মসূচিতে কীভাবে আবেদন করতে পারবেন?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: আমাদের প্রতিটি শাখা, প্রধান কার্যালয়ে এবং ব্যাংকের ওয়েবসাইটে আবেদনপত্র আপলোড করা আছে। শাখা পর্যায়ের কর্মকর্তাগণ আবেদন করার ব্যাপারে সহযোগিতা করছে। স্থানীয়ভাবে মিটিং এবং ব্যানারের মাধ্যমে আমরা প্রচারণা অব্যাহত রেখেছি।

পত্রিকার পাতা : উদ্যোক্তা বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়কে আপনার ব্যাংক সবচেয়ে বেশি গুরুত্ব দেবে?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: ব্যবসায়িক ধারণা, কর্মসংস্থানের উপর প্রভাব এবং অনগ্রসর জনগোষ্ঠী এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

পত্রিকার পাতা : নতুন ব্যবসা শুরু করতে চান কিন্তু আগে কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নেইÑএমন উদ্যোক্তারা কি এই সুবিধা পাবেন?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণাটা যদি লাভজনক এবং গ্রহনযোগ্য হয় তাহলে অবশ্যই পাবেন।

পত্রিকার পাতা : জামানত দেওয়ার সক্ষমতা নেইÑএমন তরুণ উদ্যোক্তাদের জন্য আপনার ব্যাংকের অবস্থান কী?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: জামানতকে আমরা সহায়ক হিসেবে বিবেচনা করছি। তবে জামানত ছাড়াও উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা যদি গ্রহণযোগ্য হয় তাহলে এই সুবিধা পাবেন।

পত্রিকার পাতা : এই কর্মসূচির আওতায় অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে ব্যবসায়িক পরিকল্পনা বা ইঁংরহবংং চষধহ কতটা গুরুত্বপূর্ণ?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে ব্যবসায়িক ধারণাটা গুরুত্বপূর্ণ। ধারণাটা যদি অর্থনীতির জন্য সহায়ক হয় তবে এটাকে বেশি গুরুত্ব দেয়া হবে।

পত্রিকার পাতা : উদ্যোক্তাদের জন্য ঋণের সুদের হার, মেয়াদ ও কিস্তি পরিশোধের ব্যবস্থা কীভাবে নির্ধারিত হবে?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: ব্যবসার ধারণার উপরে ঋণের মেয়াদ বা কিস্তি নির্ভর করবে। বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের বিভিন্ন পুনঃঅর্থায়ন চুক্তি রয়েছে। ব্যবসায়িক ধারণাটা যদি এর আওতায় কোন স্কিমের শর্ত পূরন করে তাহলে কম সুদের হারেও ঋণ পাওয়ার সুযোগ রয়েছে।

পত্রিকার পাতা : একজন উদ্যোক্তা সর্বোচ্চ যে অর্থায়নের সুযোগ পাবেন, সেটি কীভাবে তার ব্যবসার প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করা হবে?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: মূলত ব্যবসার ধরন এবং ব্যবসায় কোন ধরনের বিনিয়োগ করতে চান তার উপর নির্ভর করে ঋণের পরিমাণ নির্ধারিত হবে।

পত্রিকার পাতা : গ্রাম ও উপজেলা পর্যায়ের উদ্যোক্তাদের কাছে এই কর্মসূচির সুবিধা পৌঁছে দিতে আপনার ব্যাংক কী উদ্যোগ নিয়েছে?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: গ্রাম এবং উপজেলা পর্যায়ে এই ঋণ সুবিধা পৌঁছানোর জন্য আমরা বিভিন্ন সভা এবং ব্যানারের মাধ্যমে প্রচারণা চালাচ্ছি। এছাড়াও সোশ্যাল মিডিয়া এবং ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট-এর মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

পত্রিকার পাতা : নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে আপনার ব্যাংকের বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কি?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: নারী উদ্যোক্তাদের অংশগ্রহন বাড়ানোর জন্য স্থানীয় পর্যায়ে বিভিন্ন নারী সংগঠন এবং উইমেন চেম্বার এর সাথে সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি।

পত্রিকার পাতা : কৃষি, ফুড, প্রযুক্তি, ফ্যাশন, হস্তশিল্পসহ বিভিন্ন খাতের উদ্যোক্তাদের মধ্যে কোন কোন খাতকে আপনার ব্যাংক বেশি গুরুত্ব দিচ্ছে?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: হস্তশিল্প, প্রযুক্তি এবং কৃষি এই খাতগুলোকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।

পত্রিকার পাতা : অনেক তরুণ উদ্যোক্তার ব্যাংকিং বিষয়ে পর্যাপ্ত ধারণা নেই-তাদের সহযোগিতা করার জন্য ব্যাংক কী করবে?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: ব্যাংকিং সম্পর্কে ধারণা দেয়ার জন্য আমাদের শাখা পর্যায়ে ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম করা হয়। শাখা পর্যায়ে উদ্যোক্তাদের জন্য সার্বক্ষণিক এই সুবিধাটা দিয়ে আসছি।

পত্রিকার পাতা : আবেদন থেকে অর্থায়ন পাওয়া পর্যন্ত প্রক্রিয়াটি কতটা সহজ ও দ্রæত করার পরিকল্পনা রয়েছে?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: আবেদন থেকে অর্থায়ন পর্যন্ত একটা টাইম ফ্রেম বাংলাদেশ ব্যাংক নিধারন করে দিয়েছে। আমরা এর চেয়েও দ্রæততম সময়ে কাজগুলো করার চেষ্ঠা করছি।

পত্রিকার পাতা : একজন উদ্যোক্তা ঋণ পাওয়ার পর ব্যবসা পরিচালনায় সমস্যায় পড়লে আপনার ব্যাংক কি পরামর্শ বা ব্যবসায়িক সহায়তা দেবে?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: আমাদের ব্যাংক সবসময় উদ্যোক্তাদের অর্থায়ন সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে। পুরনো উদ্যোক্তাদের পাশাপাশি নতুন উদ্যোক্তারাও এ সুবিধাগুলো পাবেন।

পত্রিকার পাতা : “উদ্যোগ” কর্মসূচির মাধ্যমে অর্থায়ন নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা উদ্যোক্তাদের কীভাবে উৎসাহিত করা হবে?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: শ্রমঘন প্রতিষ্ঠানের মাধ্যমে বেশি কর্মসং¯’ান সৃষ্টি করা যায়। এই জাতীয় উদ্যোগগুলোকে আমরা অধিক গুরুত্ব দিচ্ছি।

পত্রিকার পাতা : অর্থায়ন পাওয়ার পর উদ্যোক্তা যেন অর্থটি সঠিক ব্যবসায়িক কাজে ব্যবহার করেন, সেটি কীভাবে পর্যবেক্ষণ করবে ব্যাংক?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: লীড ব্যাংকের আওতাধীন ব্যাংকগুলোকে নিয়ে একটা বিশেষ কমিটি করার পরিকল্পনা রয়েছে যারা অর্থায়নক তরুণ উদ্যোক্তাদের নিয়মিত মনিটর করবে।

পত্রিকার পাতা : এই কর্মসূচি বাস্তবায়নে আপনার ব্যাংকের দৃষ্টিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী হতে পারে?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে উপযুক্ত উদ্যোক্তা নিরপেক্ষভাবে নির্বাচন করা।

পত্রিকার পাতা : “উদ্যোগ” কর্মসূচির মাধ্যমে আগামী কয়েক বছরে তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসা খাতে কী ধরনের পরিবর্তন আশা করছেন?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: কর্মসূচিটি সফল হলে তরুন উদ্যোক্তাদের মাঝে উদ্যোক্তা হওয়ার প্রবনতা বাড়বে এবং মফস্বল এলাকায় কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হবে।

পত্রিকার পাতা : তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে আপনার পরামর্শ কী-ব্যাংক থেকে অর্থায়ন পাওয়ার আগে তাদের কী কী প্রস্তুতি নেওয়া উচিত?

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: ‘‘চাকরি করব না, চাকরি দিব” এই দৃষ্টিভঙ্গিটা একজন উদ্যোক্তাকে ধারন করতে হবে। ব্যাংক থেকে অর্থায়ন পাওয়ার আগে প্রথমত তার মানসিকতার পরিবর্তন এবং একটা সঠিক ব্যাবসায়িক পরিকল্পনা দরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।