মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
মো. শরীফ হোসেন মুন্সীগঞ্জ প্রতিনিধি”
মুন্সীগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পরিচালিত বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোঃ নাহিদ শেখ (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ।
(১৩ অক্টোবর) সকাল ১০:৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনায় লৌহজং থানা এলাকায় এই মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানায় কর্মরত এসআই (নিঃ) লোকমান মিয়া সঙ্গীয় ফোর্সসহ হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকার ঈদগাঁ মাঠ সংলগ্ন চাঁনখা ব্রিজের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালান।
এ সময় তল্লাশি চালিয়ে মোঃ নাহিদ শেখকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাহিদ শেখ (৩৫) লৌহজং থানার বড় নওপাড়া গ্রামের মৃত মোবারক শেখের ছেলে।
লৌহজং থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।



