বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা

তারেক হাসান চৌধুরী
অক্টোবর ১৫, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা।

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার উদ্দমগন্জ এলাকায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলেন ভূক্তভোগী নারী মাকসুদা হোসেন। এর আগে মঙ্গলবার নারায়ণগঞ্জ সোনারগাঁ আমলী আদালতে তিনি বাদি হয়ে ৯জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন স্বামী লোকমান হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাকছুদা হোসেন বলেন , ২০১১ সালে তিনি উপজেলা বৈদ্যেরবাজার ইউনিয়নের পানাম গাবতলী মৌজার ১৭ শতাংশ জমি ক্রয় করেন। নামজারি ও খাজনা পরিশোধের মাধ্যমে তিনি জমিটি ভোগদখল করে আসছেন। জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে পানাম গাবতলী এলাকার হযরত আলীর ছেলে আল আমিন, শফিকুল ইসলামের ছেলে সাকিব, আব্দুল আউয়ালের ছেলে সুমন, আজব আলীর ছেলে শফিকুল ইসলামসহ ৯জন মিলে ওই জমির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। এক পর্যায়ে ভূক্তভোগীর নারীর কাছ থেকে ১০ লাখ টাকবা চাঁদা দাবি করেন। দাবিকৃত ওই টাকা না দিয়ে জমিতে গেলে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনের তিনি দাবি করেন, চাঁদা না পেয়ে জমি দখলের অভিযোগে সোনারগাঁ থানায় মামলা করার উদ্দেশ্যে তিনি অভিযোগ দায়ের করেন।

পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভূক্ত না করে এজহার নামীয় আসামী সুমনের ভাই প্রভাবশালী চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে আঁতাত করে হয়রানী করে। এছাড়াও জমিতে রাখা আড়াই হাজার ইট এবং ১৫ বস্তা সিমেন্ট চুরি করে নিয়ে যায়।

অভিযুক্ত আল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই নারীকে তিনি চেনেন না। কখনো দেখা হয়েছে বলে মনে পড়ছে না। যে জমিটি নিয়ে মামলা করা হয়েছে, জমিটি দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহার করছেন স্থানীয়রা। এ মাঠে স্থানীয় শিশু ও কিশোররা বিভিন্ন খেলাধুলা করা হয়। তবে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইসমাইল হোসেন হিন্দুদের সম্পত্তি ভুয়া দলিল তৈরির মাধ্যমে এ নারীর কাছে বিক্রি করে। ওই নারী প্রতারণার শিকার হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।