বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্নাঢ্য আয়োজনে দিনব্যাপী পুণর্মিলনী উৎসব

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
অক্টোবর ২৩, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্নাঢ্য আয়োজনে দিনব্যাপী পুণর্মিলনী উৎসব

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,

বিশেষ প্রতিনিধিঃ বর্নাঢ্য আয়োজনে পাবনার চাটমোহর পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘বন্ধুত্বের বর্নিল বন্ধনে’৬২’ এ শ্লোগানে পুণর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রি. দিনব্যাপী এই উৎসব বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
উৎসব আয়োজনে ছিল প্রাক্তণ ছাত্রীদের রেজিস্ট্রেশন,জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন, মহান মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,আনন্দ র‌্যালী, স্মৃতিচারণ,শুভেচ্ছা বক্তব্য,উৎসব সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক,শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন এই বিদ্যায়ের প্রাক্তণ শিক্ষার্থী,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও ১৯৭৩ ব্যাচের শিক্ষার্থী এবং আয়োজক কমিটির সভাপতি আলহাজ্ব মোছাঃ আনোয়ারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসব বক্তব্য দেন,স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোছাঃ রাহেলা খানম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক শিক্ষক অলোক কুমার কুন্ডু,আবু বকর সিদ্দিক,মওলানা আঃ ছালাম,বর্তমান প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা সহ শিক্ষকমন্ডলী,প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ। উৎসবে যোগ দিয়েছিলেন দেশের বিভিন্ন স্থানে কর্মরত সরকারি কর্মকর্তা,শিক্ষক, আইনজীবি,সাংবাদিক, ব্যবসায়ী,গৃহিণী সহ এই বিদালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
অনুষ্ঠানের উদ্বোধন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শুধু একটি বিদ্যালয় নয়,এটি বিখ্যাত চলনবিল অঞ্চলের নারী শিক্ষা ও ঐতিহ্যের এক অনন্য স্মারক। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বিগত ৬২ বছর যাবত নারী শিক্ষার আলো ছড়াচ্ছে। এই বিদ্যালয়ের উন্নয়নের পাশাপাশি নতুন শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে হবে। আমরা এক সাথে পথ চলতে চাই। এ ধরণের আয়োজন অবাহত রাখতে চাই।
পুণর্মিলনী উৎসব আয়োজক কমিটির আহবায়ক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা আলহাজ্ব মোছাঃ আনোয়ারা বেগম বলেন, সকলের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠেছিল। অনুষ্ঠান সফল হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
২৩ অক্টোবর ২০২৬

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।