বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক ছুটি কমিয়ে এক দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

সমিতির দাবি, ব্যবসায়ীদের জানমালের ক্ষতি এড়াতে কোনোভাবেই দেশকে ছুটির ফাঁদে ফেলা যাবে না। বিদ্যুৎ, পানি, গ্যাস, থানা ও হাসপাতালের মতো ব্যাংকিং সেবাও এক দিনের বেশি বন্ধ রাখা উচিত নয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অজুহাত ও সুযোগে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে অতিরিক্ত এক দিন ব্যাংক বন্ধ রাখা হয়। কখনো বন্ধের দিন ব্যাংক খোলা রেখে বিশেষ করে বৃহস্পতিবার ও রোববার বন্ধ রাখার মাধ্যমে লম্বা ছুটির পরিস্থিতি তৈরি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ব্যাংক একটি আর্থিক সেবামূলক খাত। দুই দিন সাপ্তাহিক ছুটি, সেই সঙ্গে ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজাসহ বিভিন্ন পার্বণ ও অন্যান্য সরকারি ছুটি মিলিয়ে বছরে ১২০ থেকে ১৩০ দিন ব্যাংক বন্ধ থাকে। এর ফলে ব্যাংকিং লেনদেনে আমরা ভীষণভাবে বাধাগ্রস্ত হই। সাধারণভাবে আমাদের ১৪–১৫ শতাংশ ব্যাংক সুদ গুনতে হয়। কিন্তু লম্বা ছুটির কারণে এই সুদ বেড়ে ২৫–৩০ শতাংশে দাঁড়ায়।’

দোকান মালিক সমিতি আরও বলেছে, বর্তমানে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পাঁচ থেকে ছয় ঘণ্টার বেশি সময় লাগে না। এমন পরিস্থিতিতে দেশকে লম্বা ছুটির ফাঁদে ফেলার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি।

সমিতির ভাষ্য, দীর্ঘ ছুটির কারণে পর্যটন, জ্বালানি, হোটেল-রেস্তোরাঁসহ অন্যান্য খুচরা ও পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত উদ্যোক্তাদের লাখ লাখ থেকে কোটি কোটি টাকা নিয়ে বিপাকে পড়তে হয়। পাঁচ থেকে সাত দিনের ছুটিতে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়। বিপুল পরিমাণ অর্থ ঘরে বা ব্যবসাপ্রতিষ্ঠানে রাখা সম্ভব না হওয়ায় ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিয়ে দিনরাত উদ্বেগের মধ্যে থাকতে হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘ ছুটির কারণে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।