বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

মিরপুর ১ নম্বরে দুই ঘণ্টার অভিযানে ফুটপাত থেকে সরানো হলো ২ হাজার দোকান

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ফুটপাত থেকে প্রায় দুই হাজার অবৈধ দোকানপাট সরিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

অভিযানে অংশ নিয়ে প্রশাসক বলেন, ‘নগরবাসীকে কথা দিয়েছিলাম, একেকটি করে ফুটপাত দখলমুক্ত করা হবে। রাস্তার ওপর দিয়ে মানুষ হাঁটবে, যানবাহন চলাচল করবে। সেখানে রাস্তা বন্ধ করে দোকানপাট বসানো হয়েছে।’

শফিকুল ইসলাম খান আরও বলেন, ‘ডিএনসিসির পক্ষ থেকে আমি ১০ নম্বর গোলচত্বরের ফুটপাত দখলমুক্ত করেছি। একইভাবে নগরবাসীকে কথা দিয়েছি, একেকটি করে ফুটপাত দখলমুক্ত করব। অবৈধভাবে ফুটপাত দখল করে কোনো দোকান থাকতে পারবে না। সেই লক্ষ্যেই আজকের অভিযান পরিচালিত হচ্ছে।’

এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে মিরপুর ১০ নম্বর এলাকার সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি।

ডিএনসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার সকালে প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকায় প্রথম দফার এ অভিযান শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা অভিযানে ফুটপাত থেকে প্রায় দুই হাজার দোকান সরানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।