বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

বাণিজ্য অর্থায়নসেবা দিতে জার্মানির ট্রেডউইন্ডের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

রপ্তানি ও আমদানিকারক গ্রাহকদের বাণিজ্য অর্থায়নসেবা দিতে জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান ট্রেডউইন্ড জিএমবিএইচের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সমঝোতা স্মারকে সই করেন। চুক্তির আওতায় ব্যাংকটির রপ্তানি ও আমদানিকারক গ্রাহকদের বিক্রয় চুক্তির বিপরীতে নন-রিকোর্স ভিত্তিতে এক্সপোর্ট ফ্যাক্টরিং, ইউস্যান্স এলসি ডিসকাউন্টিং এবং ইমপোর্ট ফ্যাক্টরিং সেবা দেবে ট্রেডউইন্ড।

মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ এবং ইভিপি ও আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. ফখরুজ্জামান চৌধুরী।

অন্যদিকে ট্রেডউইন্ডের পক্ষে সই করেন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল জালি, একই অঞ্চলের আঞ্চলিক পরিচালনা পরিচালক মাহমুদ ইব্রাহিম এবং বাংলাদেশের কান্ট্রি কমার্শিয়াল প্রধান মো. রাশেদুল হাসান।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।