বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হক। ২৮ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়। চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এর আগে ২০১২ সালেও ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

মাহমুদুল হক যমুনা ব্যাংক পিএলসির অন্যতম স্পন্সর পরিচালক। তাঁর এ নির্বাচন ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাঁর নেতৃত্বের প্রতি আস্থা, আর্থিক খাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং বাংলাদেশের শিল্প ও ব্যবসায়িক অঙ্গনে দীর্ঘদিনের সফল অভিজ্ঞতার স্বীকৃতি।

বাংলাদেশের ব্যবসায়িক খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন উদ্যোক্তা মাহমুদুল হকের কার্যক্রম বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা ও আবাসনসহ বিভিন্ন খাতে বিস্তৃত। ১৯৯৪ সালে তিনি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। তাঁর প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে আনলিমা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানগুলো সফলভাবে পরিচালিত হচ্ছে।

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি করপোরেট সামাজিক দায়বদ্ধতা ও আর্থসামাজিক উন্নয়নেও প্রতিশ্রুতিবদ্ধ মাহমুদুল হক। বিভিন্ন সামাজিক সংগঠন ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে আনলিমা গ্রুপের ভেতরে ও বাইরে সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছেন তিনি। ভ্রমণেও তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। পৃথিবীর প্রায় অধিকাংশ দেশ ভ্রমণ করেছেন তিনি।

মাহমুদুল হক চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার। দুই সন্তানের জনক মাহমুদুল হকের এক মেয়ে ও এক ছেলে রয়েছেন। তাঁরা দুজনই নিজ নিজ কর্মজীবনে সফলভাবে প্রতিষ্ঠিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।