মেডিকেলে অসুস্থ সাংবাদিকের খোঁজ খবর নিলেন নবাবগঞ্জের ইউএনও ইয়াসিন খন্দকার
ডেস্ক রিপোর্ট
মো. শাহীনউজ্জামান শাহীন
ঢাকার একটি মেডিকেলে অসুস্থ ও চিকিৎসাধীন সাংবাদিকের খোজ খবর নিতে ঢাকা মেডিকেলে দেখতে যান নবাবগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.ইয়াসিন খন্দকার।
অসুস্থ সাংবাদিকের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া সহ চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন তিনি। পাশাপাশি সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন ইউএনও ইয়াসিন খন্দকার।
সাংবাদিক শেখ সালাউদ্দিন বাচ্চু হৃদরোগ ও শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। গত মঙ্গলবার বিকেলে হঠাৎ
তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সেখানে এখনও চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
শেখ সালাউদ্দিন বাচ্চু ঢাকার নবাবগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম বাংলানিউজের দোহার-নবাবগঞ্জ উপজেলার প্রতিনিধি হিসেবে দায়িত্বে পালন করছেন। এছাড়াও তিনি নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।


