বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির ২৭ শত কেজি জেলি জব্দ; দু’জনের কারাদণ্ড ও অর্থদন্ড

গিয়াস উদ্দিন সরদার
অক্টোবর ৩১, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির ২৭ শত কেজি জেলি জব্দ; দু’জনের কারাদণ্ড ও অর্থদন্ড

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় একজন দুধ ম্যানেজার এর বসত বাড়িতে অভিযান চালিয়ে নকল দুধ তৈরির জেলি, তেল, কেমিক্যেল ও নকল দুধ জব্দ করেছে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন।
এ ঘটনায় ম্যানেজার মোঃ আবুল বাশার কে এক বছরের কারাদন্ড সহ ২ লাখ টাকা অর্থদন্ড ও তার সহযোগী মোঃ সবুজ কে ছয় মাসের কারাদন্ড সহ ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে। অভিযুক্ত মোঃ আবুল বাশার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত আবু তালেব প্রামাণিকের ছেলে। তার সহযোগী মোঃ সবুজ একই গ্রামের মোঃ হাবিল প্রামাণিকের ছেলে।

শুক্রবার সকালে ৩০ অক্টোবর উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে আবুল বাশারের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অভিযান টি পরিচালোনা করেন। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশ সহযোগিতা করেন।
অভিযানে ৩৬ ড্রাম জেলি, যার ওজন ২৭ শত কেজি, দুধ তৈরিতে ব্যবহৃত ২০০ লিটার তেল এবং ৩২০ লিটার দুধ জব্দ করা হয়। পরে জব্দ করা উপকরণ ও দুধ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।

জানা যায়, আবুল বাশার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বিভিন্ন উপকরণ ব্যবহার করে ভেজাল দুধ তৈরি ও বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালান।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, দীর্ঘদিন ধরে মোঃ আবুল বাশার নকল দুধ তৈরির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ৩৬ ড্রাম জেলি, ২০০ লিটার তেল ও ৩২০ লিটার নকল দুধ জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
৩০ অক্টবর ২০২৬

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।