বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

প্রাইম ব্যাংকের গ্রাহকদের সুজুকি গাড়ি কেনায় বিশেষ ছাড় ও নানা সুবিধা

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

প্রাইম ব্যাংক পিএলসি এবং বাংলাদেশে সুজুকি ব্র্যান্ডের গাড়ির একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের সুজুকির কার ও এসইউভি কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় ও এক্সক্লুসিভ অফার দেবে উত্তরা মোটরস।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে উত্তরা মোটরস লিমিটেডের প্রধান কার্যালয় উত্তরা সেন্টারে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হয়। প্রতিষ্ঠানটির কার্যালয়টি ১০২ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণিতে অবস্থিত।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা সুজুকির গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় পাবেন। এ ছাড়া যেকোনো ব্র্যান্ডের পুরোনো গাড়ি বিনিময় এবং ভবিষ্যতে গাড়ি আপগ্রেডের সময় বাইব্যাক সুবিধাও পাবেন তাঁরা। পাশাপাশি থাকছে তিন বছরের ওয়ারেন্টি, বিনা মূল্যে রক্ষণাবেক্ষণ এবং দেশজুড়ে ১০টি সার্ভিস ওয়ার্কশপের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা।

গ্রাহকদের জন্য আরও থাকছে ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারের সহায়তা। পাশাপাশি ঢাকা শহরের মধ্যে গ্রাহকের বাসায় গাড়িসংক্রান্ত সেবা পৌঁছে দেওয়ার সুবিধাও পাওয়া যাবে।

এ অংশীদারত্বের ফলে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের গাড়ি কেনা এবং মালিকানার অভিজ্ঞতা আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছে প্রতিষ্ঠান দুটি। প্রতিযোগিতামূলক মূল্য, নমনীয় এক্সচেঞ্জ ও আপগ্রেড সুবিধার পাশাপাশি উন্নত বিক্রয়োত্তর সেবার মাধ্যমে গ্রাহকদের বাড়তি সুবিধা নিশ্চিত হবে বলে মনে করছে তারা।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন মামুর আহমেদ, এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন; সাজিদ রহমান, এসইভিপি ও চিফ বিজনেস অফিসার, সিএনআইবি অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং; জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস এবং তাকিয়ান চৌধুরী, ইভিপি ও হেড অব সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস।

অন্যদিকে, উত্তরা মোটরস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এ. বি. এম. হুমায়ুন কবির, ডিরেক্টর–ফাইন্যান্স; চিরঞ্জীব রায়, সিওও–সুজুকি কার বিজনেস; আবু বকর সিদ্দিকী এফসিএ, সিএফও–উত্তরা গ্রুপ; মাহবুব আলম, এফসিএমএ, সিএফও এবং শফিকুল আলম খান, সিনিয়র জেনারেল ম্যানেজার, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।