বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত :

সাইফুল ইসলাম
নভেম্বর ৫, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত :

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মার্কেটিং বিভাগের আয়োজনে ৯ম জাতীয় মার্কেটিং দিবস-২০২৬ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘মার্কেটিং ইন দ্যা এজ অব এআই’।

দিবসটি উপলক্ষ্যে আজ দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, এআই-এর যুগে মার্কেটিং এখন আর শুধু পণ্য বিক্রির কৌশল নয়, এটি এখন ডেটা, প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়। আমাদের শিক্ষার্থীদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নৈতিক ও সৃজনশীল মার্কেটার হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, মার্কেটিং বিভাগের এই আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রক্টর ড. এস এম আহসান, মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. হাফিজুর রহমানসহ অন্যানয় শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।