বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

পতেঙ্গা সমুদ্রসৈকতে কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোট থেকে ১১ বস্তা বিদেশি মদ জব্দ

আহমেদ রেজা
নভেম্বর ২৬, ২০২৬ ১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

পতেঙ্গা সমুদ্রসৈকতে কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোট থেকে ১১ বস্তা বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: আহমদ রেজা :

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন পর্যটন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি স্পিডবোট থেকে ১১ বস্তা বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় তল্লাশি চালিয়ে একটি স্পিডবোট থেকে ১১ বস্তা বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে, স্থানীয় কয়েকটি গোপন সূত্রের দাবি, জব্দ করা বিদেশি মদের সঙ্গে দুই ব্যক্তির সংশ্লিষ্টতা থাকতে পারে। তাঁদের বাড়ি ফুলছড়ি পাড়া এলাকায় বলে জানা গেছে। তবে মদের মালিকানা কিংবা তাঁদের সম্পৃক্ততার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও যাচাই প্রয়োজন।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. শাহাদাত হোসেন নাঈম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জব্দ করা বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা। উদ্ধার করা মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, মাদকদ্রব্যের বিস্তার ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।