বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আমি ও আমার ছেলে একসাথে বড়: শ্রাবন্তী

Main Admin
নভেম্বর ৯, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

স্কুলের গণ্ডি না পেরোতেই বিয়ের পিঁড়িতে বসেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বিয়ের এক বছরের মাথায় পুত্রসন্তানের জন্ম হয়। এরপর বিয়ে ভাঙাগড়ার মধ্যে ছেলেকে নিয়ে এগিয়ে চলছে শ্রাবন্তীর জীবন।

এক পডকাস্টে তিনি বলেন, আমার কাছে প্রায়োরিটি খুব জরুরি। সেই সময় আমি ভেবেছিলাম নিজেকে সময় দেব।

অভিনেত্রী বলেন, হয়তো অত ছোট বয়সে বিয়ে করাটা ভীষণ বাড়াবাড়ি, কিন্তু কপালে ছিল। বিয়েটা না করলে হয়তো আমি নিজের ছেলেকে পেতাম না। ঝিনুককে (ছেলে) আমি খুব ছোটবেলায় পেয়েছি।

তার কথায়, আমরা একসঙ্গে বড় হয়েছি। আমি নিজেও খুব ছোট ছিলাম। তখন আমার মনে হয়েছিল ছেলেকে সময় দিই। ওর জন্ম, বড় হওয়া—ছেলের সঙ্গে সময়টা আমি খুব এনজয় করেছি।

প্রসঙ্গত, ২০০৩ সালে ‌‘চ্যাম্পিয়ন’ ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন শ্রাবন্তী। তার বিপরীতে ছিলেন জিৎ। বক্স অফিসে দারুণ সফল হয় ছবিটি। শ্রাবন্তী তখন দশম শ্রেণির ছাত্রী। ভালোবাসার টানে বাড়ির অমতে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন ১৬ বছর বয়সে। এরপর ১৭ বছর বয়সে স্কুলের গণ্ডি পার করার আগেই মা হয়েছিলেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।