বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আলাপ পে’র সঙ্গে মেট্রোরেলের পেমেন্ট যুক্ত করার পরিকল্পনা

Main Admin
জানুয়ারি ৪, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) তাদের ওয়ালেট ‘আলাপ পে’র সঙ্গে মেট্রোরেল ও অন্যান্য ইউটিলিটি পেমেন্ট অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে।

বিটিসিএল নতুন বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যাওয়ার দিকে নজর দিয়েছে যাতে এর গ্রাহকরা একক উইন্ডোতে বিভিন্ন ধরনের ইউটিলিটি পেমেন্ট পরিষেবা নিতে পারেন।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন বাসসকে বলেন, ‘মেট্রোরেল, ফ্লাইওভার ও ব্রিজের মতো সেবার অর্থ প্রদানে আলাপ ওয়ালেটের মাধ্যমে সমন্বিত করার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বিটিসিএলের।’

তিনি বলেন, আলাপ ওয়ালেটের মাধ্যমে বিদ্যুৎ ও পানির ইউটিলিটি বিল পরিশোধ করারও পরিকল্পনাও রয়েছে বিটিসিএলের।

এই পদক্ষেপের সঙ্গে সংশ্লিষ্ট বিটিসিএল কর্মকর্তারা বলেছেন, তারা কীভাবে পরিষেবাগুলোর প্রস্তাব করতে পারেন তা নির্ধারণ করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে আলোচনা করছেন।

প্রাথমিকভাবে বিটিসিএল তাদের ল্যান্ডফোন বিল পরিশোধের জন্য গ্রাহকদের সুবিধার্থে তাদের ওয়ালেট ‘আলাপ পে’ তৈরি করেছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন ল্যান্ডফোন অপারেটরটি একটি অনন্য গ্রাহকের নম্বরের মাধ্যমে যে কোনো মোবাইল বা ল্যান্ডফোনে কল করার সুবিধাসহ ২০২১ সালের মার্চ মাসে ওভার-দ্য টপ (ওটিটি) কলিং অ্যাপ্লিকেশন ‘আলাপ’ চালু করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।