পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৩, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কুয়েতের মানগাফ এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুর রউফ মোল্লা নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে মানগাফ এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আবদুর রউফ। পরে তিনি মারা যান।

নিহত আবদুর রউফ কুয়েতের আল তুয়েক কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দেশের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার রাজাপুর ইউনিয়নে।

নিহতের মেয়ের জামাই মনিরুল ইসলাম জানান, আবদুর রউফ দীর্ঘদিন ধরে আল তুয়েক কোম্পানিতে কাজ করতেন। মঙ্গলবার রাত ১০টার দিকে বাসায় যাওয়ার পথে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, বর্তমানে আবদুর রউফের মরদেহ সোবাহান হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আবদুর রউফের মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে নিহতের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।