পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গণতন্ত্রের নবযাত্রায় প্রবাসীদের প্রত্যাশা নিয়ে সিডনিতে আলোচনা

Md Abu Bakar Siddique
নভেম্বর ১, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রাকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা ও ভাবনা নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির পেনরিথ ক্যাম্পাসে এ আয়োজন করে সিডনি সেন্টার ফর পলিসি অ্যান্ড অ্যানালাইসিস ও ডায়াস্পোরা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি।

আলোচনায় বিভিন্ন রাজনৈতিক মত, পেশা ও নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। মূলবক্তা ছিলেন বিশিষ্ট লেখক ড. ফাহাম আব্দুস সালাম, অস্ট্রেলিয়া সরকারের গবেষক ও বিজ্ঞানী ড. শামারুহ মির্জা ও ‘গ্রুপ ব্রেইন’-এর সদস্য জ্যোতি রহমান।

ড. ফাহাম আব্দুস সালাম বলেন, ফ্যাসিস্ট শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন অপরিহার্য। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধ ও রাজনৈতিক সংলাপের ওপর জোর দেন।

অর্থনীতিবিদ জ্যোতি রহমান বলেন, ৯০-এর দশকে মতভেদ থাকলেও তখন প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় ছিল, সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।

বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় টেকসই রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা জরুরি। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, ধর্মীয় মূল্যবোধ ও তৃণমূলের ক্ষমতায়ন— সবকিছুই একে অপরের সঙ্গে সম্পর্কিত। এগুলো নতুন রাজনৈতিক নৈতিকতার ভিত্তি হতে পারে। তারা ভবিষ্যৎ বাংলাদেশে অংশগ্রহণমূলক ও মানবিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেনে।

আলোচনা সভায় সেন্ট মেরিস মসজিদের ইমাম আবু হুরায়রা আজহারী, মানবাধিকার কর্মী ও শিক্ষক শিবলী সোহায়েল, ক্রীড়া সংগঠক ফরহাদ মাহবুব, স্থানীয় লেবার পার্টি কর্মী সৈয়দ সামনানসহ বিভিন্ন পেশাজীবী, শিক্ষক ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।