বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঘরের দেয়ালে কাবার ছবি ও আয়াতুল কুরসি লিখে রাখা যাবে?

ধর্ম ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাসা-বাড়ির ড্রইং রুম, বেডরুম সাজানোর বিভিন্ন ধরনের ওয়ালমেট ব্যবহার করা হয়। অনেকে ঘরের দেয়াল আয়াতুল কুরসি, কাবাঘরের ছবিতে সাজিয়ে রাখেন।

এছাড়াও সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস ইত্যাদির ক্যালিগ্রাফি ও সুন্দর ওয়ালমেট রাখেন কেউ কেউ দেয়ালে।

তবে এসব রাখার ক্ষেত্রে অবশ্যই এর আদব বজায় রাখতে হবে।পায়ের দিকে ঝুলানো যাবে না এবং যেদিকে কুরআনুল কারীমের আয়াত সম্বলিত ওয়ালমেট থাকবে সেদিকে পা ছড়িয়ে বসাও উচিত হবে না।

একইভাবে ঘরের দেয়ালে কাবাঘরের ছবি ঝুলানোও নিষেধ নয়। তবে সাথে স্পষ্ট আকৃতির মানুষের ছবি যেন না থাকে সেদিকেও লক্ষ রাখতে হবে।

আলেমদের মতে, ঘরের দেয়ালে কোরআনের ওয়ালমেট ঝুলিয়ে রাখার আলাদা কোনো ফজিলত নেই। ঘরে রাখা কোরআনে কারিম তেলাওয়াত করলেই কেবল ঘরে কোরআন রাখা স্বার্থক হবে। কোরআন তেলাওয়াত না করে কোথাও কোরআনের আয়াত লিখে তা ঝুলিয়ে রাখা যাবে। এক্ষেত্রে কোরআনের আয়াতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।

পবিত্র কোরআনের ১১৪টি সূরার ৬৬৬৬টি আয়াতের সবই ফজিলতপূর্ণ। প্রত্যেকটি আয়াতের রয়েছে আলাদা আলাদা তাৎপর্য ও রহস্য।

তার পরও সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াতটিকে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয়। আয়াতটি সমাজে আয়াতুল কুরসি নামে বেশি পরিচিত।

হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো বাঁধা থাকে না। (নাসাই শরিফ)

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, সূরা বাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত রয়েছে, সেটি হলো আয়াতুল কুরসি। যে ঘরে এটি পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকে। (মুসতাদরাকে হাকিম)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।