পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঘুরছেন সিডনি থেকে তাসমানিয়া ছেলেকে নিয়ে শাবনূর

Main Admin
অক্টোবর ১২, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

এ বিষয়ে গতকাল শনিবার মুঠোফোনে তাঁর সঙ্গে কথা হয় প্রথম আলোর। ছুটির আমেজে থাকা শাবনূর জানালেন তাঁর ভ্রমণ ও আনন্দের নানা কথা।

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরেই তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন। একমাত্র সন্তান আইজানকে নিয়েই তাঁর ব্যস্ত জীবন। মাঝেমধ্যে দেশে এলেও প্রয়োজনীয় কাজ শেষে আবার ফিরে যান সিডনির নীড়ে। বর্তমানে স্কুল ছুটিকে কেন্দ্র করে সন্তান ও বন্ধুদের নিয়ে এক লম্বা ছুটিতে বেরিয়েছেন তিনি। ঘুরছেন অস্ট্রেলিয়ার এক রাজ্য থেকে আরেক রাজ্যে।

সন্তানকে নিয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটানোটা ভীষণ উপভোগ করছেন তিনি। তাঁর কথায়, ‘এই সময়গুলো খুব দরকার। বাচ্চারা তো খুব দ্রুত বড় হয়ে যায়, তাই যতক্ষণ পারা যায়, ওদের সঙ্গে সময় কাটানোই ভালো। আমরা এখানে বিভিন্ন রকম পাখি দেখেছি, ওদের খাইয়েছি। আইজান তো এসব দেখে খুবই খুশি।’

সামাজিক যোগাযোগমাধ্যমেও শাবনূর তাঁর এই ছুটির মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। তাসমানিয়া ভ্রমণের কিছু ছবি ও ভিডিও তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন।
বাংলাদেশে আসার পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের জন্য তো সব সময়ই মন কাঁদে। ছুটির এই ব্যস্ততা কাটলেই বাংলাদেশে আসার পরিকল্পনা আছে। কিছু প্রয়োজনীয় কাজ আছে, সেগুলো শেষ করে আবার সিডনিতে ফিরব।’
আপাতত সব ব্যস্ততা থেকে দূরে, প্রকৃতির সান্নিধ্যে সন্তান ও প্রিয়জনদের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন নব্বই দশকের জনপ্রিয় এই চিত্রনায়িকা।

শুধু মা-ছেলে নন, এই আনন্দ আয়োজনে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন আরও কয়েকজন বন্ধু ও তাঁদের পরিবার। শাবনূর বলেন, ‘আমরা তিন-চারটি পরিবার একসঙ্গে আছি। সবাই মিলে আড্ডা, ঘোরাঘুরি—সব মিলিয়ে দারুণ একটা ছুটির আমেজ। এখানে অনেকটা ক্যাম্পিংয়ের মতো করে আছি, যা খুবই মজার এক অভিজ্ঞতা।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।