চণ্ডীপুর বাজারের ব্যবসায়ী ও পল্লিচিকিৎসক আব্দুল কুদ্দুসের ওপর হামলা, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে

চণ্ডীপুর বাজারের ব্যবসায়ী ও পল্লিচিকিৎসক আব্দুল কুদ্দুসের ওপর হামলা, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে
তাহামিনা আক্তার,
চণ্ডীপুর বাজারের জনপ্রিয় ব্যবসায়ী ও শ্রদ্ধেয় পল্লিচিকিৎসক কে এম আব্দুল কুদ্দুস খন্দকারের (K M Abdul Kuddus) ওপর হামলার ঘটনা ঘটেছে। রাতে বাড়ি ফেরার পথে তাঁর ওপর এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
হামলায় আহত হওয়ার পর তাঁকে খুলনায় চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে, প্রিয় আব্দুল কুদ্দুসের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা। মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।


