বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চুয়াডাঙ্গায়  ২২টি স্বর্ণের গহনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা  ব্যাটালিয়ন (৬ বিজিবি) ২২টি স্বর্ণের গহনা উদ্ধার করেছে।  উদ্ধারকৃত স্বর্ণের গহনার গুলি  ভারতীয় তৈরী।  শনিবার (২৩ নভেম্বর)  সকালে দর্শনা থানার
ছয়ঘড়িয়া এলাকায় চোরাকারবারিদের ফেলে দেওয়া  প্লাস্টিকের  ব্যাগ  থেকে স্বর্ণের গহনা গুলি  উদ্ধার করা হয।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ শনিবার  দুপুর আড়াই টায সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  প্রেস বিজ্ঞপ্তিতে  তিনি আরও বলেন, চোরাকারবারীরা  জেলার দর্শনা থানার সুলতানপুর বিওপি এলাকার ছয়ঘড়িয়া নামক স্থান দিয়ে স্বর্ণ চালান  হবে মর্মে গোপন তথ্যের  ভিত্তিতে টহলদল সীমান্ত পিলার ৭৭/৫-আর হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া মসজিদের সামনে পাকা রাস্তার পার্শ্বে এ্যাম্বুশ করে। সকাল পৌনে ৭টার দিকে সন্দেহভাজন তিন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে দর্শনা অভিমুখে দিকে যেতে দেখে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল আরোহীগণ মোটর সাইকেল ঘুরিয়ে সীমান্ত অভিমুখে পালানোর চেষ্টা করে। এ সময়  টহলদল তাদেরকে ধাওয়া করলে মোটর সাইকেলের পিছনে থাকা আরোহী তার সাথে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দৌড়ে বাগানের ভিতর পালিয়ে যায়। অপর দুই আরোহী মোটর সাইকেল নিয়ে দ্রুত সীমান্ত অভিমুখে চলে  যায়। বিজিবি টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাষ্টিকের ব্যাগটি জব্দ করে। জব্দকৃত প্লাষ্টিকের ভিতর হতে স্কচ টেপ দ্বারা মোড়ানো ৩০৬ গ্রাম ওজনের ভারতীয় তৈরীকৃত ২২টি স্বর্ণের গহনা উদ্ধার করে।ব্জব্দকৃত স্বর্ণের গহনাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া  হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।