পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দীপার সংগ্রামে সফল উদ্যোক্তা হওয়া

Md Abu Bakar Siddique
নভেম্বর ১৫, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী মনোহরদীর এক সাধারন গৃহিণী — আজ এলাকার পরিচিত নারী উদ্যোক্তা। তিনি সাবিনা ইয়াসমিন দীপা, অনলাইনে যিনি ‘ইয়ামিন দীপা’ নামে পরিচিত। ২০২২ সালের জুন মাসে ছোট পরিসরে নকশি কাঁথা, নরমাল কাঁথা, বেবি কাঁথা, ঘরোয়া খাবার, স্ন্যাকস ও ডেজার্টের কাজ দিয়ে যাত্রা শুরু করেছিলেন। এখন তিনি শুধু পরিচিত উদ্যোক্তাই নন, বরং মনোহরদী থানা নারী উদ্যোক্তা গ্রুপের একজন সক্রিয় এডমিন এবং বহু নারীর অনুপ্রেরণা।দীপার ভাষায়, “একজন গৃহিনী থেকে উদ্যোক্তা হয়ে নতুন আমাকে খুঁজে পেয়েছি। ছোটবেলা থেকেই নিজের যোগ্যতায় কিছু করার স্বপ্ন ছিল। বৈবাহিক জীবনের কারণে তা পাইনি, কিন্তু স্বপ্ন ছাড়িনি কখনো।”

অনলাইনেই স্বপ্নের পথচলা

মোবাইলে সময় নষ্ট না করে কীভাবে কাজ করা যায়—এ প্রশ্ন থেকেই দীপার উদ্যোক্তা হওয়ার ভাবনা। অনলাইনে অন্যদের সফলতা দেখে সাহস পান তিনি। তারপর খুলে ফেলেন নিজের ফেসবুক পেজ ‘ইয়ামিন দীপা’।শুরুতে কয়েকটি নকশি কাঁথা ও কেক তৈরি করে খুব ভয় নিয়ে ব্যবসা শুরু করেন। অর্ডার হবে কিনা, লোকে কী বলবে—এ চিন্তা মাথায় ঘুরত। ধীরে ধীরে টুকটাক অর্ডার আসতে থাকে। তখনও বড় কোনো ইনভেস্টমেন্ট করেননি, স্টকও রাখেননি।গত ৭–৮ মাসে কিছু টাকা ইনভেস্ট করে নিয়মিত স্টক রাখেন। ফলাফল—আলহামদুলিল্লাহ, এখন প্রায় প্রতিদিনই অর্ডার থাকে।

দক্ষতায় দক্ষতা যোগ

দীপার শেখার আগ্রহ বরাবরই বেশি। তিনি কেক কোর্স করেছেন, NSDI থেকে প্রশিক্ষণ নিয়েছেন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ব্লক ও বাটিক কোর্স সম্পন্ন করেছেন। সেলাই কাজেও তিনি দক্ষ।

দল গড়ে দিচ্ছেন কর্মসংস্থান

বর্তমানে তার সঙ্গে কাজ করছেন ৩ জন নারী কর্মী। তারা ঘরে বসেই আয় করছেন, স্বাবলম্বী হচ্ছেন। নিজের মাধ্যমে অন্য নারীদের কর্মসংস্থান করতে পারা—এটিই দীপার কাছে সবচেয়ে বড় অর্জন।

লক্ষ্য—বাংলার ঐতিহ্য বিশ্বে ছড়িয়ে দেওয়া

নকশি কাঁথা, ঘরোয়া খাবার, পিঠাপুলি—বাংলার এই ঐতিহ্যকে ৬৪ জেলায় এবং বিদেশে ছড়িয়ে দিতে চান সাবিনা ইয়াসমিন দীপা। তার কথায়,

“যদি আল্লাহ সহায় হন, আমার কাজ দেশ ছাড়িয়ে বিদেশ পর্যন্ত পৌঁছে যাবে—এই স্বপ্নই দেখি।”

তিনি ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যবসা বিস্তারের আশা করছেন।

উদ্যোক্তা নারীদের প্রতি বার্তা

দীপার বার্তা—

“ভয়কে পিছনে ফেলে এগিয়ে যান। ছোট থেকে শুরু হলেও থেমে যাবেন না। পরিশ্রমের ফল একদিন আসবেই।”

নরসিংদীর এই নারী উদ্যোক্তার পথচলা অনেকের জন্য অনুপ্রেরণা। তার সাফল্য প্রমাণ করে—ইচ্ছা ও অধ্যবসায়ের কাছে কোনো বাধাই বড় নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।