পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ফুয়েল পেমেন্টে ব্যয় হবে প্রায় ১ লাখ ৭৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৭, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়লার মূল্য নির্ধারণ (কোল প্রাইস মেকানিজম) সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ সিদ্ধান্তের আওতায় দুটি বিদ্যুৎকেন্দ্রের ফুয়েল পেমেন্ট বাবদ মোট প্রায় ১ লাখ ৭৬ হাজার ৯৭৪ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালীতে এসএস পাওয়ার-১ লিমিটেডের নির্মিত ২×৬১২ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিইপিসিএল) নির্মিত ৩০৭ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কোল প্রাইস মেকানিজম সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, এসএস পাওয়ার-১ লিমিটেডের ফুয়েল পেমেন্ট বাবদ প্রায় ১ লাখ ৪৪ হাজার ২৫০ কোটি টাকা এবং বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেডের ফুয়েল পেমেন্ট বাবদ প্রায় ৩২ হাজার ৭২৪ কোটি টাকা ব্যয় হবে।

এ ছাড়া প্রস্তাবে এসএস পাওয়ার১ লিমিটেড এবং বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেডকে সুপারিশকৃত দরদাতা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।