নবাবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসব মুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসব মুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
।
ডেস্ক রিপোর্ট মো.শাহীনউজ্জামান শাহীন
ঢাকা নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ নির্বিঘ্ন ও উউসব মুখর পরিবেশে উৎযাপনের লক্ষ্যে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ওয়াছেক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
আইনশৃঙ্খলা অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ডিসি মিস্ ফরিদা খানমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক এমপি, ঢাকা জেলা পরিষদের জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়াসিন খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ,স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


