পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

প্রতারণা ঠেকাতে ‘মেটা’র নতুন সুরক্ষা টুল

Md Abu Bakar Siddique
অক্টোবর ২৭, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

ব্যবহারকারীদের অনলাইন প্রতারণা থেকে সুরক্ষা দিতে নতুন সতর্কতা ও শনাক্তকরণ টুল চালু করছে মেটা। হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে এ ফিচার ব্যবহারকারীদের সম্ভাব্য স্ক্যাম বা ভুয়া যোগাযোগ সম্পর্কে সতর্ক করবে।

মেটার তথ্যানুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৮০ লাখ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, যেগুলোর বেশির ভাগই মিয়ানমার ও লাওসসহ বিভিন্ন দেশ থেকে পরিচালিত হচ্ছিল। এ ছাড়া ২১ হাজারেরও বেশি ভুয়া ফেসবুক পেজ সরানো হয়েছে, যা গ্রাহকসেবার ছদ্মবেশে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ করত। নতুন আপডেটে, হোয়াটসঅ্যাপে অপরিচিত ব্যক্তির সঙ্গে স্ক্রিন শেয়ার করলে সতর্কবার্তা দেখা যাবে, যাতে বলা হবে-‘শুধু বিশ্বস্ত ব্যক্তির সঙ্গেই স্ক্রিন শেয়ার করুন।’ কারণ, প্রতারকরা এভাবে ব্যাংক তথ্যসহ সংবেদনশীল ডেটা চুরি করে।

অন্যদিকে, মেসেঞ্জারে এআই-ভিত্তিক প্রতারণা শনাক্তকরণ টুল পরীক্ষাধীন রয়েছে। সন্দেহজনক বার্তা পেলে ব্যবহারকারী সতর্কবার্তা পাবেন এবং চাইলে তা বিশ্লেষণের জন্য মেটাকে পাঠাতে পারবেন। মেটা জানিয়েছে, শিগগিরই ফিচারগুলো বিশ্বব্যাপী চালু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।