বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

প্রবাস থেকে উদ্যোক্তা: মতিঝিলের শিল্পী হাসানের সাফল্যের গল্প

Main Admin
নভেম্বর ৮, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

প্রবাসের জীবন পেরিয়ে এবার দেশে এসে নিজেকে এক নতুন রূপে গড়ে তুলেছেন শিল্পী হাসান। এক সময় ছিলেন প্রবাসী নারী, আজ তিনি একজন সফল উদ্যোক্তা। মতিঝিল এলাকাকে কেন্দ্র করে পরিচালনা করছেন তাঁর ব্যবসায়িক কার্যক্রম। মাঝে মাঝেই বিভিন্ন মেলায় স্টল নিয়ে নিজস্ব পণ্য প্রদর্শন ও বিক্রি করেন তিনি।

তাঁর ব্র্যান্ডের দুটি শোরুম বর্তমানে রাজধানীর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে, নাম Taffeta এবং Pink Ribbon। এই দুই শোরুমেই পাওয়া যায় তাঁর তৈরি করা নান্দনিক পোশাক ও পণ্য, যা গ্রাহকদের পছন্দের তালিকায় দ্রুত জায়গা করে নিয়েছে।

শিল্পী হাসান জানান, দীর্ঘ সময় বিদেশে থাকার সময় থেকেই তিনি রান্না ও সৃজনশীল কাজের প্রতি ঝোঁক অনুভব করতেন।
“প্রবাসে হালাল খাবার পাওয়া যেত খুবই কম, তবে ভালো মানের ইনগ্রিডিয়েন্ট সহজলভ্য ছিল। তাই সেগুলো দিয়েই নানা রকম খাবারের এক্সপেরিমেন্ট করতাম। ধীরে ধীরে রান্নার প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়,” বললেন তিনি।

তিনি আরও বলেন, “দেশে ফিরে সেই ভালোবাসা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজের ব্র্যান্ড শুরু করি। এখন আলহামদুলিল্লাহ, মেলায় এবং শোরুমে নিজস্ব প্রোডাক্ট বিক্রি করতে পারছি।”

রান্না ও উদ্যোক্তা জীবনে অনুপ্রেরণার জন্য তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন হাসিনা আনসারী আপুকে, যিনি তাঁকে রান্না বিষয়ক কাজের প্রতি উৎসাহ দিয়েছেন।
সাথে সাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পত্রিকার পাতাকে, নারী উদ্যোক্তাদের জীবনী নিয়মিতভাবে প্রকাশ করার জন্য।

“আপনাদের প্রচার আমাদের জন্য আশীর্বাদ। কারণ প্রচার না থাকলে প্রসার হবে না, আর প্রসার না হলে উন্নতি হবে না। তাই নারী উদ্যোক্তাদের পাশে থাকুন, আমরা সবাই মিলে এগিয়ে যাই,”—বললেন শিল্পী হাসান।

পত্রিকার পাতার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি জানালেন অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা—
“আপনারা আরও এগিয়ে যান, নারী উদ্যোক্তারা আপনাদের পাশে আছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।