বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

পৃথিবীতে প্রাণের শুরু হয়েছে কবে

Main Admin
আগস্ট ১, ২০২৪ ১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

বিজ্ঞানীদের ধারণা, আমাদের এই পৃথিবীতে জীবন বা প্রাণের শুরু হয়েছিল প্রায় ৬৩ কোটি ৫০ লাখ (৬৩৫ মিলিয়ন) বছর আগে। তবে নতুন এক গবেষণা চালিয়ে একদল বিজ্ঞানী দাবি করেছেন, ধারণার চেয়েও দেড়শ কোটি (দেড় বিলিয়ন) বছর আগে পৃথিবীতে প্রাণের বিকাশ হয়েছে। আফ্রিকার দেশ গ্যাবন থেকে সংগ্রহ করা বিভিন্ন শিলার গভীরে থাকা জীবাশ্ম বিশ্লেষণ করে এ দাবি করেছেন তাঁরা।

নতুন গবেষণায় বলা হয়েছে, পৃথিবীতে ২১০ কোটি (২.১ বিলিয়ন) বছর আগে থেকেই প্রাণী বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ ছিল। দুটি মহাদেশীয় প্লেটের সংঘর্ষের কারণে প্রাণ ধারণের পরিবেশ তৈরি হয়েছিল পৃথিবীতে। শুধু তা–ই নয়, আগ্নেয়গিরির কারণে তখনকার পরিবেশ অক্সিজেন ও ফসফরাসসমৃদ্ধ ছিল। সেই অবস্থায় সরল ও মস্তিষ্কহীন জীবের বিকাশ ঘটেছিল।এ বিষয়ে যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আর্নেস্ট চি ফ্রু বলেন, ‘গবেষণায় সেই সময় প্রাথমিক পর্যায়ের জটিল জীবনের উপস্থিতি নির্দেশ করে। সেই সময়ে প্রাথমিক শ্রেণির বাস্তুতন্ত্র ছিল। জটিল জীবন গঠনের জন্য যে পরিবেশ ছিল, তা শক্তি সরবরাহ করেছিল।’ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষক ইলিয়াস রুগেন বলেন, ‘নতুন ফলাফলের তাৎপর্য অনেক। যদিও আরও তথ্য–প্রমাণ প্রয়োজন। প্রাথমিক পর্যায়ের সেই সময়ের প্রাণের বিকাশ বোঝার জন্য শিলার বিশ্লেষণ নতুন মাত্রা যোগ করেছে। আমাদের আরও তথ্য অনুসন্ধান করতে হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।