বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফোন হারিয়ে গেলে খুঁজে দেবে গুগল

Main Admin
মার্চ ২৮, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আইফোনে একটি বড় সুবিধা রয়েছে। সেটা হচ্ছে আইফোন হারিয়ে গেলে ফাইন্ড মাই ডিভাইস ফিচারের মাধ্যমে জানা যায় ফোনটি কোথায় আছে। এবার অ্যাপলের মতোই ডিভাইস ট্র্যাক করার সুবিধা দিতে চলেছে গুগল। তার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক।শুধু তা-ই নয়, এই ফিচারের মাধ্যমে অন্যদের লোকেশনও ট্র্যাক করা যাবে। চলতি মাসে নতুন আপডেটের সঙ্গে গুগলের ফাইন্ড মাই-এর সম্পূর্ণ ডিভাইস অংশটাই বদলে গিয়েছে।প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ধরা যাক, ব্যবহারকারীর কোনো বন্ধু কিংবা পরিবারের সদস্য তার সঙ্গে লোকেশন শেয়ার করেছেন। এখন থেকে ফাইন্ড মাই ডিভাইস সেই লোকেশনের ম্যাপ প্রদর্শন করবে। মার্চ মাস থেকেই এই আপডেট চালু করেছে গুগল। আর একাধিক ব্যবহারকারী এখন এই সুবিধাটি পাচ্ছেন।

কন্ট্যাক্টের জন্য ফাইন্ড মাই ডিভাইস কীভাবে এটি কাজ করে? শুধুমাত্র পিক্সেল ডিভাইসের মধ্যেই সীমাবদ্ধ নেই এই অ্যান্ড্রয়েডের আপডেট। বেশিরভাগ ফোন এরই মধ্যেই ফাইন্ড মাই ডিভাইস অ্যাপে অন্যদের লোকেট করার ফিচারকে সাপোর্ট করে। ডিভাইসের পাশেই বটম ট্যাবে এই ফিচার শো করবে। যেখানে ব্যবহারকারী অ্যাপে পিপল দেখতে শুরু করবেন। এই ফিচার বলবে যে, নিজের পরিবার এবং আত্মীয়দের সঙ্গে নিজের রিয়েল-টাইম লোকেশন শেয়ার করুন।ফলে ব্যবহারকারীরা গুগল অ্যাপ এবং পরিষেবার মধ্যে থাকা নিজেদের আত্মীয় বা বন্ধুদের শেয়ার করা লোকেশন দেখতে পাবেন। এটা অনেকটা হোয়াটসঅ্যাপের অফার করা লাইভ লোকেশন ফিচারের মতোই। ব্যবহারকারী কতক্ষণ শেয়ার্ড কন্ট্যাক্টের সঙ্গে লোকেশন শেয়ার করে নিতে চাইছেন, সেটাও নির্ধারণ করতে পারবেন। ফাইন্ড মাই অ্যান্ড্রয়েড অ্যাপে এই নতুন পরিবর্তন আমরা স্বাধীন ভাবে ভেরিফাই করতে পারব। আর প্রত্যাশিত ভাবেই সেটা কাজ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।