বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিচ্ছেদের ঘোষণা কণার, স্বামী বললেন ‘বিচ্ছেদ হয়নি’

Main Admin
জুন ২৬, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা হঠাৎ করেই ছয় বছরের সংসারের ইতি টানার ঘোষণা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন এক বার্তায় এ তথ্য জানান তিনি।

তবে এ ঘোষণার পর কণার স্বামী মো. ইফতেখার গহিন নিজ ফেসবুকে একটি পোস্টে লিখেন, “আমাদের বিচ্ছেদ হয়নি”। এতে শুরু হয় অনুরাগীদের মধ্যে বিভ্রান্তি। যদিও বৃহস্পতিবার সকাল নাগাদ গহিনের আইডিতে সেই পোস্ট আর দেখা যায়নি—তিনি সেটি মুছে ফেলেছেন।

সেই পোস্টে গহিন কণাকে মেনশন করে লেখেন, “যারা কনাকে নিয়ে বাজে সংবাদ ছড়াচ্ছেন, তারা কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানসিকতার মানুষ।” তিনি আরও বলেন, “আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, যা আমরা দুজনেই সমাধানের চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি। তবে আল্লাহ না করুন যদি কোনোদিন আলাদা হতে হয়, তার কারণ হবে বহুদিন ধরে চলা পারিবারিক দ্বন্দ্ব।”

এছাড়া গহিন হুঁশিয়ারি দিয়ে লেখেন, “কোনো পরকীয়া বা মিথ্যা তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।”

তবে এই সব বক্তব্য সরিয়ে ফেলার পরও কণা নতুন করে আর কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহিনকে বিয়ে করেন কণা। তবে অবশেষে ভেঙে গেল তাঁদের ছয় বছরের দাম্পত্য জীবন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।