বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

ভারতের বিপুল পরিমাণ আমের চালান বিমানবন্দর থেকেই ফেরাল যুক্তরাষ্ট্র

Main Admin
মে ১৯, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আমদানির নথিপত্রে অনিয়মের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ভারতের অন্তত ১৫টি আমের চালান আটকে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো এবং আটলান্টাসহ বেশ কয়েকটি শহরের বিমানবন্দরে এই চালানগুলো আটকে দেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে বড়সড় ক্ষতির মুখে পড়লো ভারতের আম রপ্তানি। এতে এই ভারতের বিপুল পরিমাণ আমের চালান ফিরিয়ে আনতে যে পরিমাণ খরচ গুণতে হবে, তা ভেবেই ফলগুলো যুক্তরাষ্ট্রে ফেলে আসার কথা ভাবছেন রপ্তানিকারকরা।

ভারতের আম রপ্তানির প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র। ফলে এই ঘটনাগুলো দুইদেশের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে। সংবাদমাধ্যমটি বলছে, আমের পচন, ধ্বংস বা পুনঃরপ্তানির বিষয় বিবেচনা করে ব্যবসায়ীরা প্রায় ৫ লাখ ডলার ক্ষতির আশঙ্কা করছেন।

জানা গেছে, এসব আম ৮ ও ৯ মে মুম্বাইয়ে নির্ধারিত পরিমাণ বিকিরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছিল। এই প্রক্রিয়ায় ফলকে নিয়ন্ত্রিত রেডিয়েশনের মাধ্যমে কীটপতঙ্গ ধ্বংস করা হয় এবং সংরক্ষণক্ষমতা বাড়ানো হয়। কিন্তু ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন কর্মকর্তারা যে নথিপত্র চেয়েছিলেন, তাতে ত্রুটি ছিল। যদিও আমগুলোতে প্রকৃতপক্ষে কোনো কীটপতঙ্গের উপস্থিতি পাওয়া যায়নি, সমস্যা হয়েছিল কেবল পেস্ট কন্ট্রোল সংক্রান্ত প্রশাসনিক নথিতে ভুলের কারণে।

ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে রফতানিকারকদের আরও সতর্কভাবে নথিপত্র তৈরি ও যাচাই-বাছাই করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।