পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এমপি প্রার্থী মাকসুদ হোসেনের পক্ষে নার্গিস মাকসুদ

Md Abu Bakar Siddique
নভেম্বর ২৫, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের পক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (বন্দর থানার) ২০নং ওয়ার্ডের বেপারী পাড়া এলাকায় দ্বারে দ্বারে গিয়ে নারী পুরুষের মাঝে এবং দোকানপাটের বিভিন্ন ক্রেতা ও বিক্রেতা, পথচারী ও স্থানীয় এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ অব্যাহত রেখেছেন মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ। এসময় তিনি লিফলেট বিতরণ করে তাদের সাথে কুশল বিনিময় করেছেন ও মোঃ মাকসুদ হোসেনের জন্য দোয়া ও মূল্যবান ভোট চেয়েছেন। এসময় স্থানীয় শুভাকাঙ্খিরা সহ বেশ কিছু কর্মী সমর্থকরা এ প্রচারণায় অংশ নিয়েছেন। এসময় নার্গিস মাকসুদ বলেন, ‘মাকসুদ চেয়ারম্যানের প্রতি বন্দরবাসী আগে থেকেই আন্তরিক। তিনি নির্বাচিত হলে জনগণের আশা ও স্বপ্ন পূরণ হবে। তিনি যেখানে যান সেখানেই স্কুল, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ণে সহায়তা করেন। তার কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরে না। জনকল্যানে আমাদের পরিবার সর্বদাই কাজ করে যাচ্ছে। মাকসুদ চেয়ারম্যান জনকল্যাণে ব্যাপকভাবে কাজ করেন বিধায় জনগণ ভোট দিয়ে তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। সেবার পরিধি সদরে ও সমগ্র বন্দরে ছড়িয়ে দিতে তিনি এমপি প্রার্থী হয়েছেন। তাই উন্নয়ণের স্বার্থে মাকসুদ হোসেনকে বিজয়ী করে সকলের কল্যাণে কাজ করার সুযোগ দিন’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।