বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজনে ৮ দলীয় ফুটসাল টুর্নামেন্ট

Main Admin
অক্টোবর ১৭, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বাড়াতে মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলীয় ফুটসাল টুর্নামেন্ট। আগামী সোমবার (২০ অক্টোবর) রাজধানী কুয়ালালামপুরের আম্পাং-এ দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।বুধবার এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন মালয়েশিয়ার টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাজী এইচ এম এহসান উল্লাহ। তিনি বলেন, কর্মব্যস্ত প্রবাস জীবনে একটু স্বস্তি ও প্রশান্তি দিতে আমাদের এই আয়োজন। একটা দিন আমরা আনন্দ আর উল্লাসে কাটাতে চাই। সফল একটি টুর্নামেন্টের জন্য সকলের সহযোগিতা চান তিনি।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আয়োজকদের ধন্যবাদ জানান কমিউনিটি নেতা মো. জসীমউদ্দিন। তিনি বলেন, এ আয়োজন সত্যিই অসাধারণ। বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন আমাদের সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধনকে আরো মজবুত করে।

অনুষ্ঠানে কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন মালয়েশিয়ার ফুটসাল টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন দলের ম্যানেজার, ক্যাপ্টেন ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।