বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আতিক

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

oরিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সাবেক মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন আদালত।

পাশাপাশি পুলিশের সাবেক কর্মকর্তা আলেপ উদ্দিন ও র‍্যাবের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২২ নভেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৭ ও ১৯ এ নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনামুল করিম লিটন জানান, উত্তরা পূর্ব থানার বকুল মিয়া হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম।

অন্যদিকে যাত্রাবাড়ী থানার একই মামলায় দুই দিনের রিমান্ডে ছিলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ও র‍্যাব-২ এর সাবেক কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী। তাদের রিমান্ড শেষে আদালতে নিয়ে আসা হয়। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।