বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সরকারের নীতিমালা অনুসরণ না করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টিউশন ফি নীতিমালার সঠিক বাস্তবায়ন এবং যথাযথ মনিটরিং করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি বলেছে, যেসব এলাকায় টিউশন ফি নির্ধারণ করা যায়নি, সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আপাতত টিউশন ফি নেওয়া যাবে না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। পরে নির্দেশনাটি জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়।

এতে বলা হয়, গত ২৭ অক্টোবর জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) টিউশন ফি নীতিমালা-২০২৪ মাঠ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সঠিক বাস্তবায়ন এবং এ বিষয়ে যথাযথ মনিটরিং করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় গঠিত টিউশন ফি নির্ধারণ কমিটি যেসব এলাকায় টিউশন ফি নির্ধারণ করতে পারেনি, সেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আপাতত টিউশন ফি নেওয়া যাবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।