পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শিক্ষিকা থেকে উদ্যোক্তা: তানজিনা মোরশেদ নিপার সাফল্যের গল্প

Md Abu Bakar Siddique
নভেম্বর ৮, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিসমিল্লাহির রহমানির রহিম—এই শব্দ উচ্চারণ করেই নিজের নতুন জীবনযাত্রার সূচনা করেছিলেন তানজিনা মোরশেদ নিপা। এক সময় ছিলেন শিক্ষিকা, এখন তিনি একজন সফল নারী উদ্যোক্তা। গাজীপুরের কাপাসিয়া উপজেলার এই নারী উদ্যোক্তা বর্তমানে কাজ করছেন দুইটি নিজস্ব উদ্যোগ নিয়ে—TMN Dress Collection এবং Nipa’s Food Horizon

২০২১ সালে নিপা শুরু করেন তার উদ্যোক্তা জীবন। শিক্ষকতা পেশায় বহু বছর কাটানোর পর এক সময় ভাবলেন, সংসার, সন্তান ও নিজের সময়ের ভারসাম্য রাখতে ঘরে বসে কিছু করার দরকার। সেখান থেকেই শুরু—এক নতুন পথচলা।

“আমার পরার ড্রেসগুলো অনেকেই পছন্দ করতেন। তাই ভাবলাম, নিজের রুচি ও পছন্দের জিনিসগুলো অন্যদের জন্যও তৈরি করতে পারি,” বললেন নিপা।
অল্প পুঁজিতে শুরু করা সেই ছোট উদ্যোগ এখন ধীরে ধীরে বড় হচ্ছে। তাঁর TMN Dress Collection–এ রয়েছে মেয়েদের পোশাক, বেডসিটসহ নানা ধরণের ফ্যাশন আইটেম। বেশির ভাগ পণ্য তিনি নিজেই সংগ্রহ ও প্রস্তুত করেন।

শুধু পোশাক নয়, রান্নার প্রতিও ছোটবেলা থেকেই ছিলো তাঁর ভালোবাসা। সংসারের বড় মেয়ে হওয়ায় রান্নাঘরের সঙ্গে পরিচয় ছিলো শৈশব থেকেই। সেই ভালোবাসাই আজ রূপ নিয়েছে নতুন উদ্যোগে—Nipa’s Food Horizon
এখানে তিনি তৈরি করেন দেশীয় নানা খাবার—চিকেন ও বিফ বিরিয়ানি, কাচ্চি, মাটন কারি, ভর্তা, এবং ফ্রোজেন রুটি-পরোটা। তাঁর হাতের রান্না খেয়ে অনেকেই তৃপ্তি প্রকাশ করেন, আর সেটাই নিপার সবচেয়ে বড় পাওয়া।

“রান্না আমার কাছে এক ধরনের শিল্প। ভালোবাসা আর যত্ন দিয়ে যখন একটা পদ তৈরি করি, তখন মনে হয় আমি শুধু খাবার নয়, একটুকরো সুখ দিচ্ছি,” বললেন তিনি।

তবে উদ্যোক্তা হওয়ার পথ সহজ ছিল না। সমাজের নানা কথা, ব্যঙ্গ-বিদ্রূপ, আর অর্থনৈতিক সীমাবদ্ধতা সবকিছু সত্ত্বেও নিজের ইচ্ছাশক্তি আর পরিবারের সমর্থন নিয়ে আজ তিনি সাফল্যের পথে।
“আমার স্বামী আর ছেলেরা আমার সবচেয়ে বড় শক্তি। তারা পাশে না থাকলে হয়তো এতদূর আসা সম্ভব হতো না,” জানালেন নিপা কৃতজ্ঞচিত্তে।

তিনি বিশ্বাস করেন, প্রতিটি ঘরেই একজন নারী উদ্যোক্তা হয়ে উঠতে পারেন যদি থাকে মনোবল ও আত্মবিশ্বাস।
“আমরা নারী, আমরা সব পারি”—এই স্লোগান নিয়েই এগিয়ে চলেছেন তানজিনা মোরশেদ নিপা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।