সরকারের উচিত সবার নিরাপত্তা নিশ্চিত করা।
ডেস্ক রিপোর্টঃ মো.শাহীনউজ্জামান শাহীন
আমি এডভোকেট সোমাইয়াদ শাহেরিয়া ফিদা , ঢাকা জজ কোর্টের একজন নিয়মিত আইনজীবী।
গত ৩১শে আগষ্ট , সোমবার দুপুর ১টা ২৪ মিনিটে আমি সিএমএম আদালত ২ জনাব জাকিরের আদালতে একটি মামলার শুনানি করছিলাম।
শুনানি শুরুর ১০ সেকেন্ডের মাথায় হঠাৎ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খোরশেদ আলম বিকট শব্দে চেঁচামেচি করতে বলছিলো — “ও সরকারের বিরুদ্ধে লিখে , ও ফ্যাসিস্ট, ও স্বৈরাচার,ও কিভাবে শুনানি করে? ওকে বের করে দাও ,ওকে প্র্যাকটিস করতে দেয়া যাবেনা ” ইত্যাদি ইত্যাদি।
অথচ আমি একজন জুলাইয়ের সম্মুখ যোদ্ধা এবং নিয়মিত দেশের সকল অনিয়ম নিয়ে কথা বলা একজন আইনজীবী। এ সত্বেও, ঐ ব্যক্তি আমাকে নারী হিসেবে হেনস্থা করে তার নেতৃত্ব, কর্তৃত্ব প্রদর্শন এবং আমাকে দুর্বল করার প্রয়াসে এভাবে শুনানি চলাকালীন হেনস্থা করার অপচেষ্টা চালায়। এই ঘটনায় বিজ্ঞ সিএমএম আদালত বিব্রত হন এবং তিনি বিষয়টি প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেছেন। পরবর্তীতে, ঐ ব্যক্তির এরূপ উদ্ভট আচরণে এজলাসে অবস্থানরত সকল আইনজীবী ঐ ব্যক্তির দখলদারিত্ব তথা এরূপ দাম্ভিক নেতাগিরির নিন্দা জানান।
যেহেতু তিনি বর্তমান ক্ষমতাসীন দলের ঢাকা বারের দায়িত্বশীল জায়গায় নেতৃত্ব দিচ্ছেন,সে কারণে তার এরূপ উৎপাত ও নারী কে হেনস্থা করার প্রত্যক্ষ দৃষ্টান্ত দেখেও কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
এ অবস্থায় আমি একজন সাধারণ আইনজীবী হিসেবে নিরাপত্তাহীনতা অনুভব করছি।
উক্ত অভিযুক্ত ব্যক্তির নাম খোরশেদ আলম বর্তমানে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের আহ্বায়ক হিসেবে নিযুক্ত আছেন।
এই ব্যক্তি এর আগেও জজকোর্টে আমি শুনানি করা কালীন অকারণে অনৈতিকভাবে আমাকে বিব্রত করেছেন। তখন বিষয়টি এড়িয়ে গিয়েছি।


