পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

স্বপ্নের কেক থেকে সফল উদ্যোক্তা রিহাম

Md Abu Bakar Siddique
নভেম্বর ৯, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

কখনো কেবল শখ ছিল, আজ সেটাই হয়ে উঠেছে তাঁর স্বপ্নপূরণের পথ। কেরানীগঞ্জের তরুণ নারী উদ্যোক্তা তানিয়া ইসলাম রিহাম বর্তমানে নিজের পেজ “Baked by Riham”–এর মাধ্যমে ঘরে বসেই বেকিং জগতে নিজের অবস্থান তৈরি করছেন।

জন্ম, বেড়ে ওঠা আর পড়াশোনা—সবকিছুই কেরানীগঞ্জে। ছোটবেলা থেকেই ব্যবসা করার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু নানা কারণে সেই ইচ্ছা পূরণ হয়নি তখন। বিয়ের পর আবারও সেই স্বপ্ন মাথা চাড়া দিয়ে ওঠে।

“বিজনেসের প্রতি আগ্রহটা আমি কখনো দমন করতে পারিনি,” বললেন রিহাম। “আমার ছোট ভাই প্রথম আমাকে উৎসাহ দেয় হোমমেড কেক নিয়ে কাজ করার জন্য। তারপর থেকেই আমি বেকিং জগতে পা রাখি—যা আমার বহুদিনের স্বপ্ন ছিল।”

২০২৩ সালে শুরু হয় তাঁর উদ্যোক্তা জীবন। শুরুটা ছিল ছোট, কিন্তু ভালোবাসা আর পরিশ্রম দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন তিনি। তাঁর তৈরি কেকগুলো এখন স্থানীয় গ্রাহকদের পছন্দের তালিকায়।

রিহাম জানান, তাঁর সাফল্যের পেছনে পরিবারের অবদানই সবচেয়ে বেশি।
“আমার স্বামী, আম্মু, আর ভাই—সবাই আমাকে অনেক সাপোর্ট করেছেন। পরিবারের সহযোগিতা ছাড়া কোনো নারীই সাফল্য অর্জন করতে পারে না,” বলেন তিনি কৃতজ্ঞচিত্তে।

রিহাম একজন Certified Baker। একজন স্বীকৃত প্রশিক্ষকের কাছ থেকে বেকিং কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করেছেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রিহাম বলেন,
“আমি চাই ‘Baked by Riham’ একদিন একটা ব্র্যান্ড হয়ে উঠুক। সবাই যেন এক নামে চিনে—এই আমার স্বপ্ন। আমার পরিচয়ে যেন আমার পরিবার গর্ব করতে পারে, এটাই আমার লক্ষ্য।”

সবশেষে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন,
“সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।