বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

৭০তম ফিল্মফেয়ারে উপস্থাপনা করবেন শাহরুখ

Main Admin
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এর মঞ্চে আবার দেখা যাবে সুপারস্টার শাহরুখ খানকে। দীর্ঘদিন পর উপস্থাপক হিসেবে ফিরছেন তিনি। নিজের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, রসবোধ ও ব্যক্তিত্ব দিয়ে আগেও এই মঞ্চে দর্শকদের মাতিয়েছেন ‘কিং খান’।

ফিল্মফেয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজন শুধু পুরস্কার নয়, ভারতীয় সিনেমার এক অনন্য উদযাপন। আর সেই উদযাপনকে স্মরণীয় করে তুলতেই এবার শাহরুখের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন প্রখ্যাত পরিচালক ও প্রযোজক করণ জোহর, সঙ্গে থাকবেন জনপ্রিয় উপস্থাপক মনীশ পাল।

১৯৯৩ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছিলেন শাহরুখ। এরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল সে’, ‘দেবদাস’, ‘মাই নেম ইজ খান’-সহ বহু ছবির জন্য তিনি জিতেছেন ফিল্মফেয়ারের সেরা অভিনেতার খেতাব।

এদিকে, এবারের আসরের মনোনয়ন তালিকাও প্রকাশ করা হয়েছে। শীর্ষ প্রতিযোগীদের মধ্যে রয়েছে: ‘স্ত্রী ২’, ‘কিল’, ‘লাপাতা লেডিস’, ‘আই ওয়ান্ট টু টক’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর, ভারতের আহমেদাবাদের একা অ্যারেনায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।