বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

৮ আসনের বিনিময়ে জামায়াতের কাছে এনসিপি নিজেদের সঁপে দিয়েছে কি না, প্রশ্ন রাশেদ খাঁনের

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন জামায়াতের ছত্রছায়ায় থাকলে চারাগাছ থেকে এনসিপি পরগাছায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘জনসভা থেকে শিবির নেতা সাদিক কায়েম যেভাবে সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে বেইমান আখ্যায়িত করেছে এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঠিক বলে চিল্লায়ে সমর্থন জানিয়েছে, এরপর নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ এনসিপির নেতাকর্মীদের ন্যূনতম গাটস থাকলে এর প্রতিকার ছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কোনো বৈঠক কিংবা সমাবেশে অংশগ্রহণ করতে পারে না।’

তিনি আরও লেখেন, ‘দেখা যাক, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের সেই শক্তি আছে, নাকি জামায়াতের কাছে ৮ আসনের বিনিময়ে নিজেদের পুরোপুরি সঁপে দিয়েছে।’

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও বলেন, ‘আমরা চাই, এনসিপি চারাগাছ থেকে বটবৃক্ষ হোক। কিন্তু দীর্ঘসময় জামায়াতের ছত্রছায়ায় থাকলে চারাগাছ থেকে এনসিপি পরগাছায় পরিণত হবে, বটবৃক্ষ হওয়ার আর সুযোগ থাকবে না। কিন্তু ৮ আসন পাওয়াকে তারা সবচেয়ে বড় সুযোগ মনে করলে এটা আর ৮০ হবে না, কখনো ১৫০ প্লাসও হবে না! এনসিপি হবে আরেকটি খণ্ডবিখণ্ড জাসদ!’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।