বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধী
নভেম্বর ৩, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহী জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর তিলিবাড়ী গ্রামে নর্থ বেঙ্গল এগ্রো ফার্মের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা ডিবি পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। এ সময় ইসমাইল হোসেন ও মোঃ ইসাহাক আলীকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ইসমাইল হোসেন ও ইসাহাক আলী রাজশাহীর গোদাগাড়ী থানার ইটাহারী গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তাদের সহযোগী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা এলাকার মোঃ রুবেল হোসেন (২৩) ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।