বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কমিউনিটি মেডিসিনের ডা. শহীদুল বশির আর নেই

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৩, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

পপুলার মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শহীদুল বশির আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় রাজধানীর কল্যাণপুর ওভারব্রিজে তার মৃত্যু হয়। পপুলার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজশাহী থেকে ঢাকা ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন ডা. শহীদুল বশির। এরপর রাজধানীর কল্যাণপুর ওভারব্রিজে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে ঘটনাস্থলেই তিনি ইন্তেকাল করেন।

অধ্যাপক ডা. শহীদুল বশির কর্মজীবনে ঢাকা মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া রংপুর মেডিকেল কলেজ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কামাসুতি গ্রামে। তিনি জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করে রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে, এমবিবিএস ডিগ্রি অর্জন করেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে। পরবর্তী সময়ে জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট (নিপসম) থেকে জনস্বাস্থ্য বিষয়ে উচ্চতর ডিগ্রিসহ ডক্টরেট করেন।

তিনি ১৯৮৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।