বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় মোট আসন ৩৭০১

Main Admin
নভেম্বর ২৪, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

অনলাইন ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর থেকে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবার ভর্তি পরীক্ষার দায়িত্ব পেয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

২৩ নভেম্বর গুচ্ছের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একইসঙ্গে ভর্তি নির্দেশিকাও প্রকাশিত হয়েছে। এবার কৃষি গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা তিন হাজার ৭০১টি।

কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।