খন্দকার গ্রুপ ও চীনা কোম্পানির যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক খাতে পথচলা নতুন সম্ভবনা
ডেস্ক রিপোর্ট শাহীনউজ্জামান শাহীন
খন্দকার ইলেকট্রিক ও চীনা কোম্পানির যৌথ উদ্যোগে ইলেকট্রিক সরঞ্জাম তৈরি হবে খন্দকার গ্রুপের খন্দকার ফ্যান ফ্যাক্টরিতে।
দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান খন্দকার গ্রুপ। আর খন্দকার গ্রুপের বৈদ্যুতিক খাতে খন্দকার গ্রুপের অবদানে চীনের সাথে যৌথ উদ্যোগে ব্যবসার দ্বার খুলছে। অনেকের কর্মস্থান তৈরি করবে খন্দকার গ্রুপ।
খন্দকার গ্রুপের বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির নিজস্ব ফ্যাক্টরিতে ইলেকট্রিক ফ্যান, সুইচ, সকেট ও বৈদ্যুতিক সকল সরঞ্জাম তৈরির
নারায়ণগঞ্জের মদনপুরের ফ্যান ফ্যাক্টরি পরিদর্শন করেছেন চীনা প্রতিনিধিদের একট দল,গতকাল ফ্যাক্টরি পরিদর্শন শেষে যৌথ ব্যবসার সম্ভাবনার দ্বার খুলছে বলে জানিয়েছেন খন্দকার গ্রুপের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।
দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান খন্দকার গ্রুপ
ব্রাইট স্টার কোম্পানি ও চীনের স্বনামধন্য ইলেকট্রিক কোম্পানির মধ্যে যৌথ উদ্যোগে ব্যবসার দ্বার শীঘ্রই খুলছে এমনটাই বার্তা যৌথ ব্যবসায়ীদের।
অত্যাধুনিক ইলেকট্রনিক সরঞ্জাম তৈরির নতুন ভাবে বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি হবে বাংলাদেশে।
মদনপুরে ফ্যান ফ্যাক্টরি পরিদর্শন করেছেন চীনের উচ্চ পর্যায়ের চীনা প্রতিনিধি দল।
রাতে নারায়ণগঞ্জের নিজস্ব কারখানা পরিদর্শন করেন চীনের খ্যাতনামা ইলেকট্রনিক্স চীনা কোম্পানির প্রতিনিধিরা।
এসময় খন্দকার গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশের শিল্প উদ্যোক্তা খন্দকার রুহুল আমিন সিআইপি, ব্রাইট স্টার কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা ম্যানেজিং ডিরেক্টর নাফিজ ইকবাল জুয়েল চীনা প্রতিনিধিদের স্বাগত জানিয়েছেন।
যৌথ ইলেকট্রিক ব্যবসার নতুন দিগন্তে খন্দকার গ্রুপ ফ্যাক্টরি পরিদর্শনকালে চীনা প্রতিনিধি দল খন্দকার গ্রুপের উৎপাদন ব্যবস্থা, গুণগত মান নিয়ন্ত্রণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় দুই পক্ষের মধ্যে যৌথভাবে ইলেকট্রিক ফ্যান ও হোম অ্যাপ্লায়েন্স ব্যবসা সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
চীনের আরেকটি প্রতিনিধি দল শ্রীঘ্রই বাংলাদেশে আসবেন ও খন্দকার গ্রুপের ইলেকট্রনিক সরঞ্জাম তৈরির ফ্যাক্টরি পরিদর্শন করবেন বলে চীনা প্রতিনিধিরা জানান।
খন্দকার গ্রুপের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন বলেন, “বাংলাদেশের ইলেকট্রিক বাজার অত্যন্ত সম্ভাবনাময়। চীনা প্রযুক্তি ও আমাদের দেশীয় উৎপাদন অভিজ্ঞতা একত্রিত হলে আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারব। এছাড়া ব্রাইট স্টার কোম্পানির সাথে আমাদের এই যৌথ উদ্যোগ দেশের ইলেকট্রনিক্স শিল্পে নতুন মাত্রা যোগ করবে।”
চীনা প্রতিনিধি দলের প্রধান ইঞ্জিনিয়ার হুয়াং জু বলেন “খন্দকার গ্রুপের ফ্যাক্টরির পরিবেশ ও ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানের। আমরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এই যৌথ ব্যবসা উভয় দেশের জন্যই লাভজনক হবে।”
সংশ্লিষ্টরা জানান, এই চুক্তি বাস্তবায়িত হলে দেশে কম দামে উন্নত মানের অত্যাধুনিক সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান এবং এনার্জি সেভিং BLDC ফ্যান উৎপাদন সম্ভব হবে, যা বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী মাসেই এই যৌথ ব্যবসা নিয়ে চূড়ান্ত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে।


