বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৫, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর নাম ভাঙিয়ে টাকা আদায়ের অভিযোগে মো. ইকবালকে (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে আটকের পর লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

আটক মো. ইকবাল উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাঠালিয়া পাড়ার আব্দুল আজিজের ছেলে।
তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লোহাগাড়া উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য। স্থানীয়ভাবে তিনি লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তাফা আমিনের অনুসারী বলে পরিচিত।

খোঁজ নিয়ে জানা গেছে, ইকবাল সেনাবাহিনীর উপজেলা ক্যাম্পে সেবা নিতে আসা লোকজনকে টার্গেট করে তাদের কাছ থেকে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করে। ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী তাকে আটক করে। সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল লোকজনের কাছ থেকে টাকা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, সেনাবাহিনীর নাম ভাঙিয়ে টাকা আদায়ের ঘটনায় আটক ইকবালের বিরুদ্ধে মামলা হচ্ছে। রোববার সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।