বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ :

সাইফুল ইসলাম
নভেম্বর ১৮, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ :

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬

​গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চার নেতা পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

​বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের বয়রাপাড়া এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা আনুষ্ঠানিকভাবে দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

​পদত্যাগকারী নেতারা হলেন কুশলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মহিবুল ইসলাম, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. আরিফ শেখ এবং কুশলী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. মারুফ শেখ। তাঁরা সবাই কুশলী গ্রামের বাসিন্দা।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. তারেক শেখ বলেন, আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতির কারণে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও কুশলী ইউনিয়নে দলটির বর্তমান কার্যক্রম ও কর্মকাণ্ড আমাদের পছন্দ হয়নি। তাই সম্পূর্ণ সচেতনভাবে ও স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

​তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন পরিস্থিতি ও ভয়ভীতির মুখে তাঁরা বিএনপিতে যোগ দিতে বাধ্য হয়েছিলেন। তবে দলে যুক্ত হওয়ার পর থেকেই দলটির সামগ্রিক কর্মকাণ্ড তাঁদের মনঃপুত হয়নি।

​সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই চার নেতা ঘোষণা দেন যে, এখন থেকে তাঁরা বিএনপির সঙ্গে আর কোনো সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকবেন না। পাশাপাশি ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁরা উল্লেখ করেন।

​স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলত্যাগের ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।