বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

উদ্যোক্তা হওয়ার গল্প ছাড়িয়ে উদ্যোক্তা তৈরির অভিযাত্রায় ডা. সিনথিয়া জামান। 

পত্রিকার পাতা ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

আমি ডা. সিনথিয়া জামান। আমার উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু ২০২০ সালে, করোনা মহামারির কঠিন সময়ে। তখন আমি একজন আয়ুর্বেদিক মেডিক্যাল শিক্ষার্থী। পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেও নিজের অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর চিন্তা থেকেই আমার উদ্যোক্তা জীবনের সূচনা।

আয়ুর্বেদিক চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে ভেষজ উপাদান ও ঔষধি উদ্ভিদ সম্পর্কে আমার ভালো ধারণা ছিল। প্রথমে ফেসবুকে বিভিন্ন হার্বসের উপকারিতা নিয়ে লেখালেখি শুরু করি। মানুষের আগ্রহ ও ইতিবাচক সাড়া পেয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে আলোচনা করে এটিকে ব্যবসায় রূপ দেওয়ার সিদ্ধান্ত নিই। এভাবেই মাত্র ৩০০ টাকা পুঁজি নিয়ে প্রতিষ্ঠা করি SZ Ayurvedic Care। প্রথম মাসেই প্রায় ২৮ হাজার টাকা লাভ আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।

শুরুতে নিজ হাতে নিমপাতা, হলুদসহ বিভিন্ন ভেষজ উপাদান সংগ্রহ, পরিষ্কার, শুকানো, গুঁড়া করা ও প্যাকেজিংয়ের কাজ করতাম। হাতে লেখা লেবেল দিয়ে পণ্য বিক্রি শুরু করলেও ধীরে ধীরে প্যাকেজিং, কাঁচামাল সংগ্রহ, উৎপাদন ও ব্যবসায়িক ব্যবস্থাপনা শিখেছি। নানা সীমাবদ্ধতা অতিক্রম করে একক হার্বস থেকে হেয়ার অয়েল, সিরাম, সাবানসহ বিভিন্ন হারবাল প্রসাধনী পণ্য তৈরি ও বিপণন শুরু করি। প্রথমে প্রায় ৪০টি একক ভেষজ উপাদান নিয়ে যাত্রা শুরু করে পরবর্তীতে ৪০টি নিজস্ব ফর্রমুলায় তৈরী  প্রডাক্ট নিয়ে কাজকে আরও বিস্তৃত করি।

আমার এই পথচলায় মা ছিলেন সবচেয়ে বড় অনুপ্রেরণা ও সহযোগী। বাবাকে ২০০৬ সালে হারিয়েছি। পরিবারের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতেও আমার উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। ব্যবসার পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেছি। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ পর্যন্ত প্রায় ১৬০ জনকে প্রশিক্ষণ দিয়েছি। পাশাপাশি SZ Ayurvedic Care-এর মাধ্যমে বিভিন্ন সময়ে প্রায় ৪০ জন নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছি। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী, পার্টটাইম কাজ করতে আগ্রহী তরুণী ও বিবাহবিচ্ছিন্ন নারী রয়েছেন। কেউ সেলস, কেউ মডারেশন, আবার কেউ পণ্য তৈরি ও প্যাকেজিংয়ের কাজে যুক্ত হয়েছেন।

ব্যবসার পাশাপাশি উদ্যোক্তা উন্নয়ন ও গণমাধ্যমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছি। দৈনিক পত্রিকার পাতায় ফিচার এডিটর হিসেবে যাত্রা শুরু করে ভয়েস আর্টিস্ট, রিপোর্টার, সাক্ষাৎকার গ্রহণকারী, প্রেজেন্টার ও ইভেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছি। বর্তমানে দৈনিক পত্রিকার পাতা ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। উদ্যোক্তাদের গল্প তুলে ধরা, প্রশিক্ষণ, সেমিনার, মেলা, রান্নার প্রতিযোগিতা, ফ্যাশন শো, র‍্যাম্প শো ও ব্র্যান্ড প্রমোশনমূলক কার্যক্রম আয়োজন এবং ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখছি। ফুড, ফ্যাশন, হস্তশিল্প ও কৃষিসহ বিভিন্ন খাতের উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ায় উদ্যোক্তা পত্রিকা ও দৈনিক পত্রিকার পাতার সাথে  আমি নেতৃত্ব দিয়ে আগ্রনী ভূমিকা পালন করছি।

 বর্তমানে SZ Ayurvedic Care-এর জবা-আমলা হেয়ার অয়েলের বিএসটিআই অনুমোদনসংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিয়েছি এবং বিভিন্ন শোরুমে পণ্য সরবরাহের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করছি।

আমার এই দীর্ঘ পথচলায় আমার স্বামী সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগীদের একজন। তাঁর সমর্থন ছাড়া এতদূর এগিয়ে আসা এবং নারীদের নিয়ে কাজ চালিয়ে যাওয়া আমার জন্য অনেক কঠিন হতো। পাশাপাশি আমার মা, ভাই, বোন, দুলাভাই, খালা এবং ছোট খালা-খালুসহ পরিবারের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাঁদের ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণা আমার প্রতিটি পদক্ষেপে শক্তি জুগিয়েছে।

আমার কাছে উদ্যোক্তা হওয়া মানে শুধু নিজের আর্থিক সফলতা নয়; বরং অন্যের কর্মসংস্থান সৃষ্টি, নারীর আত্মনির্ভরতা এবং নতুন স্বপ্ন দেখার সুযোগ তৈরি করা। ৩০০ টাকা দিয়ে শুরু হওয়া আমার এই যাত্রা আজও চলমান। আমার স্বপ্ন, SZ Ayurvedic Care-কে আরও বড় পরিসরে প্রতিষ্ঠিত করার পাশাপাশি আরও বেশি নারীর কর্মসংস্থান সৃষ্টি করা।

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে দৈনিক পত্রিকার পাতা ও উদ্যোক্তার পক্ষ থেকে ‘সেরা নারী উদ্যোক্তা’ সম্মাননায় ভূষিত করায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার কাজকে মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুরো টিমকে ধন্যবাদ। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে এবং নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।